2 Thessalonians 1:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ভাইয়েরা, আমরা তোমাদের জন্য সব সময় আল্লাহ্কে শুকরিয়া দিতে বাধ্য; আর তা করা উপযুক্তও বটে, কেননা তোমাদের ঈমান অতিশয় বৃদ্ধি পাচ্ছে এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের মহব্বত উপ্চে পড়ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে আমরা বাধ্য এবং তাই সংগত। কারণ তোমাদের বিশ্বাস এবং পারস্পরিক ভালোবাসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ভ্রাতৃগণ, আমরা তোমাদের নিমিত্ত সর্ব্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; আর তাহা করা উপযুক্ত, কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে, এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি আর আমাদের তাই-ই করা উচিত৷ কারণ তোমাদের বিশ্বাস আশ্চর্যজনকভাবে বৃদ্ধিলাভ করেছে ও পরস্পরের প্রতি তোমাদের য়ে ভালবাসা তা দ্রুত বৃদ্ধিলাভ করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে ভাইয়েরা, আমরা তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; আর তা করা উপযুক্ত; কেননা তোমাদের বিশ্বাস ভীষণভাবে বাড়ছে, এবং একে অন্যের প্রতি তোমাদের প্রত্যেকের প্রেম উপচে পড়ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ভ্রাতৃগণ, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; আর তাহা করা উপযুক্ত, কেননা তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে, এবং পরস্পরের প্রতি তোমাদের প্রত্যেক জনের প্রেম উপচিয়া পড়িতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, তোমাদের জন্য সব সময়ই ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। তোমাদের বিশ্বাস খুব বাড়ছে এবং তোমাদের একের প্রতি অন্যের ভালবাসা উপ্চে পড়ছে বলেই আমাদের পক্ষে সেই ধন্যবাদ দেওয়া উপযুক্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, তোমাদের জন্য সব সময়ই আল্লাহ্কে আমাদের শুকরিয়া জানানো উচিত। তোমাদের বিশ্বাস খুব বাড়ছে এবং তোমাদের একের প্রতি অন্যের মহব্বত উপ্চে পড়ছে বলেই আমাদের পক্ষে সেই শুকরিয়া জানানো উপযুক্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, তোমাদের জন্য সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া আমাদের কর্তব্য এবং এই-ই সঙ্গত। কারণ তোমাদের বিশ্বাস প্রচুররূপে বৃদ্ধি পাচ্ছে এবং সেইসঙ্গে পরস্পরের প্রতি তোমাদের ভালবাসাও বেড়ে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমরা সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি আর আমাদের তাই-ই করা উচিত৷ কারণ তোমাদের বিশ্বাস আশ্চর্য্যজনক ভাবে বৃদ্ধিলাভ করেছে ও পরস্পরের প্রতি তোমাদের যে ভালবাসা তা দ্রুত বৃদ্ধিলাভ করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ভাইয়েরা, আমরা তোমাদের জন্য সবদিন ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; আর তা করা উপযুক্ত; কারণ তোমাদের বিশ্বাস ভীষণভাবে বাড়ছে এবং একে অন্যের প্রতি তোমাদের প্রত্যেকের প্রেম উপচে পড়ছে।