2 Thessalonians 1:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আল্লাহ্‌র মণ্ডলীগুলোর মধ্যে আমরা নিজেরা তোমাদের নিয়ে গর্ব করছি, কেননা তোমরা যেসব নির্যাতন ও দুঃখ-কষ্ট সহ্য করছো তার মধ্যেও তোমাদের ধৈর্য ও ঈমান স্থির আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সমস্ত নির্যাতন এবং দুঃখকষ্টের মধ্যেও তোমাদের সহনশীলতা ও বিশ্বাসের জন্য ঈশ্বরের মণ্ডলীগুলিতে আমরা গর্ব করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য, তোমরা যে সকল তাড়না ও ক্লেশ সহ্য করিতেছ, সেই সকলের মধ্যে তোমাদের ধৈর্য্য ও বিশ্বাস থাকায় আমরা আপনারা ঈশ্বরের মণ্ডলী সকলের মধ্যে তোমাদের শ্লাঘা করিতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিভিন্ন ঈশ্বরের মণ্ডলীতে তোমাদের বিষয়ে আমরা গর্ব প্রকাশ করি; কিভাবে তোমরা বিশ্বাসে বলিষ্ঠ হয়ে উঠেছ ও বিশ্বাসে স্থির আছ এসব কথা আমরা তাদের বলি৷ তোমরা অনেক নির্য়াতন সয়ে যাচ্ছো ও কষ্ট ভোগ করছ, তবুও তোমরা ধৈর্য্যে ও বিশ্বাসে স্থির আছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এজন্য, তোমরা যে সব অত্যাচার ও কষ্ট সহ্য করছ, সেসবের মধ্যে তোমাদের ধৈর্য্য ও বিশ্বাস থাকায় আমরা নিজেদের ঈশ্বরের মণ্ডলীগুলির মধ্যে তোমাদের নিয়ে গর্ববোধ করছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য, তোমরা যে সকল তাড়না ও ক্লেশ সহ্য করিতেছ, সেই সকলের মধ্যে তোমাদের ধৈর্য ও বিশ্বাস থাকায় আমরা নিজেরা ঈশ্বরের মণ্ডলী সকলের মধ্যে তোমাদের শ্লাঘা করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এইজন্যই ঈশ্বরের মণ্ডলীগুলোর সামনে তোমাদের নিয়ে আমরা গর্ববোধ করছি, কারণ যে সব অত্যাচার ও দুঃখ-কষ্ট তোমরা সহ্য করছ তার মধ্যেও তোমাদের ধৈর্য আর বিশ্বাস টিকে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এইজন্যই আল্লাহ্‌র জামাতগুলোর সামনে তোমাদের নিয়ে আমরা গর্ববোধ করছি, কারণ যে সব জুলুম ও দুঃখ-কষ্ট তোমরা সহ্য করছ তার মধ্যেও তোমাদের ধৈর্য আর ঈমান টিকে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বপ্রকার নির্যাতন ও দুঃখকষ্ট সহ্য করেও তোমরা বিশ্বাসে অটল রয়েছ, সেইজন্য আমরা নিজেরাই ঈশ্বরের মণ্ডলীগুলির কাছে তোমাদের জন্য গর্ব প্রকাশ করছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিভিন্ন ঈশ্বরের মণ্ডলীতে তোমাদের বিষয়ে আমরা গর্ব প্রকাশ করি; কিভাবে তোমরা বিশ্বাসে বলিষ্ঠ হয়ে উঠেছ ও বিশ্বাসে স্থির আছ এসব কথা আমরা তাদের বলি৷ তোমরা অনেক নির্যাতন সয়ে যাচ্ছো ও কষ্ট ভোগ করছ, তবুও তোমরা ধৈর্য্য্যে ও বিশ্বাসে স্থির আছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এজন্য, তোমরা যে সব অত্যাচার ও কষ্ট সহ্য করছ, সে সবের মধ্যে তোমাদের সহ্য ও বিশ্বাস থাকায় আমরা নিজেদের ঈশ্বরের মণ্ডলীগুলির মধ্যে তোমাদের নিয়ে গর্ব বোধ করছি।