2 Thessalonians 1:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এটি আল্লাহ্র ন্যায়বিচারের স্পষ্ট প্রমাণ, যাতে তোমরা আল্লাহ্র সেই রাজ্যের যোগ্য বলে গণ্য হবে, যার জন্য দুঃখভোগও করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব কিছুই প্রমাণ করছে যে, ঈশ্বরের বিচার ন্যায়সংগত এবং এর ফলে, যে ঐশ-রাজ্যের জন্য তোমরা দুঃখভোগ করছ, তার যোগ্য বলে গণ্য হয়ে উঠবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উহা ঈশ্বরের ন্যায়বিচারের স্পষ্ট লক্ষণ, যাহাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের যোগ্য বলিয়া গণ্য হইবে, যাহার নিমিত্ত দুঃখভোগও করিতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইসব বিষয় ঈশ্বরের ন্যায়বিচারের স্পষ্ট প্রমাণ৷ ঈশ্বর চান তোমরা তাঁর রাজ্যের য়োগ্য বলে গন্য হবে; আর সেই জন্যেই তোমরা এত কষ্টভোগ করছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এসবই ঈশ্বরের ন্যায়বিচারের স্পষ্ট লক্ষণ, যাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের উপযুক্ত বলে গণ্য হবে, যার জন্য দুঃখভোগও করছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উহা ঈশ্বরের ন্যায়বিচারের স্পষ্ট লক্ষণ, যাহাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের যোগ্য বলিয়া গণ্য হইবে, যাহার নিমিত্ত দুঃখভোগও করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সবই ঈশ্বরের ন্যায়বিচারের প্রমাণ। আর এর উদ্দেশ্য হল, তোমাদের যেন ঈশ্বরের রাজ্যের উপযুক্ত বলে ধরা হয়। এর জন্যই তো তোমরা এত কষ্টভোগ করছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সবই আল্লাহ্র ন্যায়বিচারের প্রমাণ। আর এর উদ্দেশ্য হল, তোমাদের যেন আল্লাহ্র রাজ্যের উপযুক্ত বলে ধরা হয়। এর জন্যই তো তোমরা এত কষ্টভোগ করছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের রাজের যোগ্য হওয়ার জন্যই তোমাদের এই দুঃখকষ্ট সহ্য করতে হচ্ছে এবং এর মাঝেই তোমরা ঈশ্বরের ন্যায়বিচারের প্রমাণ পাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব বিষয় ঈশ্বরের ন্যায়বিচারের স্পষ্ট প্রমাণ৷ ঈশ্বর চান তোমরা তাঁর রাজ্যের যোগ্য বলে গন্য হবে; আর সেই জন্যই তোমরা এত কষ্টভোগ করছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এ সবই ঈশ্বরের ধার্মিক বিচারের স্পষ্ট লক্ষণ, যাতে তোমরা ঈশ্বরের সেই রাজ্যের উপযুক্ত বলে গণ্য হবে, যার জন্য দুঃখভোগও করছ।