2 Thessalonians 1:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক আল্লাহ্র কাছে এটাই ন্যায্য যে, যারা তোমাদেরকে দুঃখ-কষ্ট দেয় তিনি তাদেরকে প্রতিফল স্বরূপ দুঃখ-কষ্ট দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর ন্যায়পরায়ণ; যারা তোমাদের নির্যাতন করে, তিনি প্রতিদানে তাদের কষ্ট দেবেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে, যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফলরূপে ক্লেশ দিবেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাস্তবে ঈশ্বরের দৃষ্টিতে এটাই ন্যায়৷ যাঁরা তোমাদের কষ্ট দেয়, তিনি তাদেরও প্রতিফলস্বরূপ কষ্ট দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বাস্তবিক ঈশ্বরের কাছে এটা ঠিক যে, যারা তোমাদেরকে কষ্ট দেয়, তিনি তাদেরকে প্রতিশোধে কষ্ট দেবেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক ঈশ্বরের কাছে ইহা ন্যায্য যে, যাহারা তোমাদিগকে ক্লেশ দেয়, তিনি তাহাদিগকে প্রতিফলরূপে ক্লেশ দিবেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ন্যায়বিচার এই-যারা তোমাদের কষ্ট দেয় তিনি তাদের কষ্ট দেবেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র ন্যায়বিচার এই- যারা তোমাদের কষ্ট দেয় তিনি তাদের কষ্ট দেবেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বরের ন্যায়বিচার এই যে যারা তোমাদের নির্যাতন করছে, প্রতিদানে তিনিও তাদের নির্যাতন করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাস্তবে ঈশ্বরের দৃষ্টিতে এটাই ন্যায়৷ যারা তোমাদের কষ্ট দেয়, তিনি তাদেরও প্রতিফলস্বরূপ কষ্ট দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবিক ঈশ্বরের কাছে এটা ন্যায় বিচার যে, যারা তোমাদেরকে কষ্ট দেয়, তিনি তাদেরকে প্রতিশোধে কষ্ট দেবেন,