2 Thessalonians 1:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তোমরা যারা দুঃখ-কষ্ট ভোগ করছো, তোমাদেরকেও আমাদের সঙ্গে বিশ্রাম দেবেন। এটা তখনই হবে যখন প্রভু ঈসা বেহেশত থেকে নিজের পরাক্রমের ফেরেশতাদের সঙ্গে জ্বলন্ত আগুনের মধ্যে প্রকাশিত হবেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তোমরা যারা নিপীড়িত, তিনি সেই তোমাদের এবং আমাদের স্বস্তি দেবেন। প্রভু যীশু যখন তাঁর পরাক্রান্ত দূতবাহিনী নিয়ে জ্বলন্ত আগুনের শিখার মাঝে স্বর্গ থেকে প্রকাশিত হবেন, এ সমস্ত তখনই ঘটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, [ইহা তখনই হইবে] যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা যাঁরা এখন কষ্ট পাচ্ছ, ঈশ্বর আমাদের সঙ্গে তোমাদেরও বিশ্রাম দেবেন৷ যখন যীশু প্রকাশিত হবেন ও পরাক্রমশালী স্বর্গদূতদের সঙ্গে নিয়ে স্বর্গ থেকে নেমে আসবেন, তখন এইসব ঘটবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং কষ্ট পাচ্ছ যে তোমরা, তোমাদেরকে আমাদের সঙ্গে বিশ্রাম দেবেন, [এটা তখনই হবে] যখন প্রভু যীশু স্বর্গ থেকে নিজের পরাক্রমের দূতদের সঙ্গে জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হবেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, [ইহা তখনই হইবে] যখন প্রভু যীশু স্বর্গ হইতে তাঁহার পরাক্রমশালী দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তোমরা যারা কষ্ট পাচ্ছ তিনি আমাদের সংগে তোমাদেরও কষ্ট থেকে রেহাই দেবেন। যখন প্রভু যীশু তাঁর শক্তিশালী স্বর্গদূতদের নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে স্বর্গ থেকে প্রকাশিত হবেন তখনই এই সব হবে। যারা ঈশ্বরকে জানে না আর যারা প্রভু যীশুর বিষয়ে সুখবরের কথা মেনে চলে না তাদের তিনি তখন শাস্তি দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তোমরা যারা কষ্ট পাচ্ছ তিনি আমাদের সংগে তোমাদেরও কষ্ট থেকে রেহাই দেবেন। যখন হযরত ঈসা তাঁর শক্তিশালী ফেরেশতাদের নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে বেহেশত থেকে প্রকাশিত হবেন তখনই এই সব হবে। যারা আল্লাহ্কে জানে না আর যারা হযরত ঈসার বিষয়ে সুসংবাদের কথা মেনে চলে না তাদের তিনি তখন শাস্তি দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপরপক্ষে তোমরা যারা নির্যাতিত হচ্ছ, তাদের তিনি আমাদের সঙ্গেই মুক্তি দেবেন যেদিন প্রভু যীশু স্বর্গ থেকে তাঁর পরাক্রান্ত দূতবাহিনীসহ জ্বলন্ত অগ্নিশিখার মাঝে আবির্ভূত হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যারা এখন কষ্ট পাচ্ছ, ঈশ্বর আমাদের সঙ্গে তোমাদেরও বিশ্রাম দেবেন৷ যখন যীশু প্রকাশিত হবেন ও পরাক্রমশালী স্বর্গদূতদের সঙ্গে নিয়ে স্বর্গ থেকে নেমে আসবেন, তখন এইসব ঘটবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং কষ্ট পাচ্ছ যে তোমরা, তোমাদেরকে আমাদের সঙ্গে বিশ্রাম দেবেন, [এটা তখনই হবে] যখন প্রভু যীশু স্বর্গ থেকে নিজের পরাক্রমের দূতদের সঙ্গে জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হবেন,