2 Thessalonians 1:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা প্রভুর সম্মুখ থেকে ও তাঁর শক্তির মহিমা থেকে বঞ্চিত হয়ে অনন্তকালস্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের দণ্ড হবে চিরকালীন বিনাশ এবং প্রভুর সান্নিধ্য ও তাঁর পরাক্রমের গৌরব থেকে তারা বিচ্ছিন্ন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা প্রভুর মুখ হইতে ও তাঁহার শক্তির প্রতাপ হইতে অনন্তকালস্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা অনন্তকাল বিনাশরূপ শাস্তি ভোগ করবে৷ তারা প্রভুর সঙ্গে থাকতে পারবে না এবং তাঁর মহাপরাক্রমের মহিমা থেকে তাদের দূরে রাখা হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা প্রভুর মুখ থেকে ও তাঁর শক্তির প্রতাপ থেকে অনন্তকালস্থায়ী বিনাশরূপ শাস্তি ভোগ করবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা প্রভুর মুখ হইতে ও তাঁহার শক্তির প্রতাপ হইতে অনন্তকালস্থায়ী বিনাশরূপ দণ্ড ভোগ করিবে, ইহা সেই দিন ঘটিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু যখন আসবেন তখন তাদের এমন শাস্তি দেওয়া হবে যার ফলে তারা তাঁর উপস্থিতি এবং মহা শক্তির বাইরে পড়ে চিরদিন ধরে ধ্বংস হতে থাকবে। সেই দিন তাঁর নিজের লোকদের মধ্য দিয়ে তাঁর মহিমা প্রকাশিত হবে এবং যারা বিশ্বাস করেছে তাদের সকলের মধ্য দিয়ে তাঁর গৌরব হবে। তোমরাও সেই বিশ্বাসীদের মধ্যে আছ, কারণ তোমরা আমাদের সাক্ষ্যে বিশ্বাস করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রভু যখন আসবেন তখন তাদের এমন শাস্তি দেওয়া হবে যার ফলে তারা তাঁর উপস্থিতি এবং মহা শক্তির বাইরে পড়ে চিরদিন ধরে ধ্বংস হতে থাকবে। সেই দিন তাঁর নিজের লোকদের মধ্য দিয়ে তাঁর মহিমা প্রকাশিত হবে এবং যারা ঈমান এনেছে তাদের সকলের মধ্য দিয়ে তাঁর গৌরব হবে। তোমরাও সেই ঈমানদারদের মধ্যে আছ, কারণ তোমরা আমাদের সাক্ষ্য শুনে ঈমান এনেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দণ্ড হবে অনন্ত বিনাশ। প্রভুর সম্মুখ থেকে বিতাড়িত হবে তারা। তাঁর পরাক্রান্ত মহিমা থেকে হবে বঞ্চিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা অনন্তকাল বিনাশরূপ শাস্তি ভোগ করবে৷ তারা প্রভুর সঙ্গে থাকতে পারবে না এবং তাঁর মহাপরাক্রমের মহিমা থেকে তাদের দূরে রাখা হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা প্রভুর উপস্থিতি থেকে ও তাঁর শক্তির প্রতাপ থেকে দূর হবে এবং তারা অনন্তকালস্থায়ী বিনাশরূপ শাস্তি ভোগ করবে,