2 Thessalonians 2:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং যারা বিনাশ পাচ্ছে, তাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হবে; কারণ তারা নাজাত পাবার জন্য সত্যকে মহব্বত করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সব ধরনের মন্দের দ্বারা যারা বিনাশের পথে চলেছে তাদের প্রতারণা করবে। তারা ধ্বংস হবে, কারণ তারা সত্যের অনুরাগী হতে অস্বীকার করেছে ও পরিত্রাণ পেতে চায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের সম্বন্ধে অধার্ম্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে; কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা বিনাশপথের যাত্রী তাদের ভ্রান্তিজনক বিষয়ে সে ভোলাবে৷ পরিত্রাণ পাবার জন্য য়ে সত্য রয়েছে তা ভালবাসতে যাঁরা অস্বীকার করছে, তারাই সেই বিনাশপথের যাত্রী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যারা বিনাশ পাচ্ছে তাদের বিষয়ে অধার্ম্মিকতার সব প্রতারণা সঙ্গে হবে; কারণ তারা পরিত্রান পাবার জন্য সত্যের প্রেম গ্রহণ করেনি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে; কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর ধ্বংসের পথে এগিয়ে যাওয়া লোকদের ঠকাবার সব রকম দুষ্ট ছলনার মধ্যে। এই লোকেরা ধ্বংস হবে, কারণ পাপ থেকে উদ্ধার পাবার জন্য তারা সত্যকে ভালবাসে নি এবং তা গ্রহণও করে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর ধ্বংসের পথে এগিয়ে যাওয়া লোকদের ঠকাবার সব রকম দুষ্ট ছলনার মধ্যে। এই লোকেরা ধ্বংস হবে, কারণ নাজাত পাবার জন্য তারা সত্যকে ভালবাসে নি এবং তা গ্রহণও করে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অধর্মের সর্বপ্রকার ছলনার দ্বারা সে ধ্বংস পথযাত্রীদের প্রতারিত করবে। কারণ পরিত্রাণ লাভের জন্য যে সত্যনিষ্ঠা প্রয়োজন তা তাদের ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা বিনাশপথের যাত্রী তাদের ভ্রান্তিজনক বিষয়ে সে ভোলাবে৷ পরিত্রাণ পাবার জন্য যে সত্য রয়েছে তা ভালবাসতে যাঁরা অস্বীকার করছে, তারাই সেই বিনাশপথের যাত্রী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যারা বিনাশ পাচ্ছে তাদের প্রতারণা করার জন্য সমস্ত অধার্মিকতার বিষয় গুলি ব্যবহার করবে; কারণ তারা পরিত্রান পাবার জন্য সত্য যে প্রেম গ্রহণ করে নি।