2 Thessalonians 2:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ভাইয়েরা, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের জন্য সব সময় আল্লাহ্‌কে শুকরিয়া দিতে বাধ্য; কেননা আল্লাহ্‌ প্রথম ফসল হিসেবে তোমাদেরকে রূহের দ্বারা পবিত্র করে ও সত্যে ঈমান আনার মধ্য দিয়ে নাজাতের জন্য মনোনীত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভুর প্রীতিজনক ভাইবোনেরা, আমরা কিন্তু তোমাদের জন্য ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দিতে বাধ্য হই, কারণ পবিত্র আত্মার শুদ্ধকরণের কাজ ও সত্যের প্রতি বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য প্রথম থেকেই ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, হে ভ্রাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্ব্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতাপ্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভুর প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমাদের সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত৷ এইজন্য ঈশ্বর প্রথম থেকেই তোমাদের মনোনীত করেছিলেন যাতে আত্মায় পবিত্র হয়ে এবং সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মাধ্যমে তোমরা পরিত্রাণ পাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু হে ভাইয়েরা, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; কারণ ঈশ্বর প্রথম থেকে তোমাদেরকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করেছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, হে ভ্রাতৃগণ, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে আত্মার পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভুর প্রিয় আমার ভাইয়েরা, তোমাদের জন্য সব সময়ই ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ পাপ থেকে উদ্ধার পাবার জন্য ঈশ্বর প্রথম থেকেই তোমাদের বেছে রেখেছেন। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের জন্য তোমাদের আলাদা করে রাখবার মধ্য দিয়ে এবং সুখবরের সত্যে তোমাদের বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রভুর প্রিয় আমার ভাইয়েরা, তোমাদের জন্য সব সময়ই আল্লাহ্‌কে আমাদের শুকরিয়া জানানো উচিত, কারণ নাজাত পাবার জন্য আল্লাহ্‌ প্রথম থেকেই তোমাদের বেছে রেখেছেন। পাক-রূহের দ্বারা তোমাদের পবিত্র করবার মধ্য দিয়ে এবং সুসংবাদের সত্যের উপর তোমাদের ঈমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, তোমরা প্রভুর প্রীতিভাজন, আমরা তোমাদের জন্য সর্বদাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য কারণ তিনি আদি থেকেই তোমাদের মনোনীত করেছিলেন যেন পবিত্র আত্মার শক্তিতে সুচিশুদ্ধ হয়ে এবং সত্যে বিশ্বাস করে তোমরা পরিত্রাণ লাভ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য আমাদের সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত৷ এইজন্য ঈশ্বর প্রথম থেকেই তোমাদের মনোনীত করেছিলেন যাতে আত্মায় পবিত্র হয়ে এবং সত্যকে বিশ্বাস সহকারে গ্রহণ করার মাধ্যমে তোমরা পরিত্রাণ পাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু হে ভাইয়েরা, প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের জন্য সবদিন ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য; কারণ ঈশ্বর প্রথম থেকে তোমাদেরকে আত্মার পবিত্রতা প্রদানের দ্বারা ও সত্যের বিশ্বাসে পরিত্রানের জন্য মনোনীত করেছেন;