2 Thessalonians 2:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ভাইয়েরা, স্থির থাক এবং আমাদের কথা দ্বারা অথবা পত্র দ্বারা যেসব শিক্ষা পেয়েছ তা ধরে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য, ভাইবোনেরা, অবিচল থাকো; আমরা মুখের কথায়, অথবা পত্রের মাধ্যমে যেসব শিক্ষা তোমাদের দিয়েছি, তা আঁকড়ে ধরে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে ভ্রাতৃগণ, স্থির থাক, এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ, তাহা ধরিয়া রাখ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই ভাই ও বোনেরা, শক্ত হয়ে দাঁড়াও, আর আমরা তোমাদের য়ে শিক্ষা দিয়েছি সে বিষয়েও বিশ্বাসে স্থির থাক৷ মৌখিকভাবে ও পত্রের দ্বারা এইসব বিষয়ে আমরা তোমাদের শিক্ষা দিয়েছিলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব, হে ভাইয়েরা, স্থির থাক, এবং আমাদের বাক্য অথবা চিঠির মাধ্যমে যে সকল শিক্ষা পেয়েছ, তা ধরে রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে ভ্রাতৃগণ, স্থির থাক, এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ, তাহা ধরিয়া রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ভাইয়েরা, স্থির থাক, আর চিঠির দ্বারা বা কথার দ্বারা যে শিক্ষা আমরা তোমাদের দিয়েছি তা ধরে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ভাইয়েরা, স্থির থাক, আর চিঠির দ্বারা বা কথার দ্বারা যে শিক্ষা আমরা তোমাদের দিয়েছি তা ধরে রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং বন্ধুগণ, অবিচল থাক, আমাদের মুখের কথা কিম্বা পত্রের মাধ্যমে যে সত্য জ্ঞান তোমরা লাভ করেছ সেই শিক্ষা অবলম্বন করে থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ভাই ও বোনেরা, শক্ত হয়ে দাঁড়াও, আর আমরা তোমাদের যে শিক্ষা দিয়েছি সে বিষয়েও বিশ্বাসে স্থির থাক৷ মৌখিকভাবে ও পত্রের দ্বারা এইসব বিষয়ে আমরা তোমাদের শিক্ষা দিয়েছিলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, হে ভাইয়েরা, স্থির থাক এবং আমাদের বাক্য অথবা চিঠির মাধ্যমে যে সকল শিক্ষা পেয়েছ, তা ধরে রাখ।