2 Thessalonians 2:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমাদের প্রভু ঈসা মসীহ্‌ নিজে ও আমাদের পিতা আল্লাহ্‌ যিনি আমাদেরকে মহব্বত করেছেন এবং রহমত দ্বারা অনন্তকাল স্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়েছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু যীশু খ্রীষ্ট স্বয়ং এবং আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদের ভালোবেসেছেন এবং যাঁর অনুগ্রহে আমরা চিরন্তন সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা লাভ করেছি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের প্রভু যীশু খ্রীষ্ট আপনি, ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, এবং অনুগ্রহ দ্বারা অনন্তকালস্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়াছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমাদের প্রভু যীশু খ্রীষ্ট নিজে, ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদেরকে প্রেম করেছেন, এবং অনুগ্রহের সাথে অনন্তকালস্থায়ী সান্ত্বনা ও উত্তম আশা দিয়েছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের প্রভু যীশু খ্রীষ্ট আপনি, ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, এবং অনুগ্রহ দ্বারা অনন্তকালস্থায়ী সান্ত্বনা ও উত্তম প্রত্যাশা দিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রভু যীশু খ্রীষ্ট নিজে এবং আমাদের পিতা ঈশ্বর তোমাদের অন্তরে উৎসাহ দান করুন এবং সমস্ত ভাল কাজে ও কথায় তোমাদের স্থির রাখুন। তিনিই আমাদের ভালবেসেছেন আর দয়া করে অশেষ উৎসাহ এবং আনন্দপূর্ণ আশ্বাস দান করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের হযরত ঈসা মসীহ্‌ নিজে এবং আমাদের পিতা আল্লাহ্‌ তোমাদের দিলে উৎসাহ দান করুন এবং সমস্ত ভাল কাজে ও কথায় তোমাদের স্থির রাখুন। তিনিই আমাদের মহব্বত করেছেন আর রহমত করে অশেষ উৎসাহ এবং আনন্দপূর্ণ আশ্বাস দান করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের প্রভু যীশু খ্রীষ্ট স্বয়ং এবং আমাদের পিতা ঈশ্বর আমাদের ভালবেসেছেন এবং আপন অনুগ্রহে আমাদের চিরস্থায়ী সান্ত্বনা, অক্ষয় অনুপ্রেরণা ও সুনিশ্চিত প্রত্যাশা দান করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা প্রার্থনা করি যে স্বয়ং প্রভু যীশু খ্রীষ্ট ও ঈশ্বর পিতা তোমাদের সান্ত্বনাদান করুন ও যা কিছু সৎ‌ কাজ তোমরা কর ও বল তার জন্য শক্তি দান করুন৷ ঈশ্বর আমাদের ভালোবেসেছিলেন এবং তাঁর অনুগ্রহে আমাদের এক আশা ও সান্ত্বনা দিয়েছিলেন, যা চিরকাল বিরাজ করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমাদের প্রভু যীশু খ্রীষ্ট নিজে, ও আমাদের পিতা ঈশ্বর, যিনি আমাদেরকে প্রেম করেছেন এবং অনুগ্রহের সাথে অনন্তকালস্থায়ী সান্ত্বনা ও উত্তম আশা দিয়েছেন,