2 Thessalonians 2:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদেরকে যেন কেউ কোন মতে ভুল পথে নিয়ে না যায়; কেননা প্রথমে আল্লাহ্‌র বিরুদ্ধে মহা বিদ্রোহ উপস্থিত হবে এবং সেই গুনাহ্‌-পুরুষ, সেই বিনাশ-সন্তান প্রকাশিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যেন কোনোভাবেই তোমাদের প্রতারিত করতে না পারে। কারণ বিদ্রোহ না ঘটা এবং চরম বিনাশের জন্য নির্ধারিত ধর্মভ্রষ্ট পুরুষের প্রকাশ না হওয়া পর্যন্ত সেদিনের আবির্ভাব হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ কোন মতে যেন তোমাদিগকে না ভুলায়; কেননা প্রথমে সেই ধর্ম্ম-ভ্রষ্টতা উপস্থিত হইবে, এবং সেই পাপপুরুষ, সেই বিনাশ-সন্তান, প্রকাশ পাইবে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দেখ কেউ য়েন এ বিষয়ে তোমাদের কোনভাবে প্রতারিত করতে না পারে৷ সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে৷ সেই পাপ পুরুষ ধ্বংস হওয়ায় যার ভাগ্য়ে লেখা আছে, সে প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেহ কোন প্রকারে যেন তোমাদেরকে না ভোলায়; কারণ প্রথমে সেই বিশ্বাস-ভ্রষ্টতা উপস্থিত হবে এবং সেই পাপ-পুরুষ, সেই বিনাশ সন্তান, প্রকাশ পাবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ কোন মতে যেন তোমাদিগকে না ভুলায়; কেননা প্রথমে সেই ধর্ম-ভ্রষ্টতা উপস্থিত হইবে, এবং সেই পাপ-পুরুষ, সেই বিনাশ-সন্তান, প্রকাশ পাইবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ যেন কোন ভাবেই তোমাদের ভুল পথে নিয়ে না যায়, কারণ সেই দিন আসবার আগে ঈশ্বরের বিরুদ্ধে ভীষণ বিদ্রোহ হবে, আর সেই অবাধ্যতার পুরুষ, যার ধ্বংস হবার কথা আছে, সে প্রকাশিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ যেন কোন ভাবেই তোমাদের ভুল পথে নিয়ে না যায়, কারণ সেই দিন আসবার আগে আল্লাহ্‌র বিরুদ্ধে ভীষণ বিদ্রোহ হবে, আর সেই অবাধ্যতার পুরুষ, যে জাহান্নামী, সে প্রকাশিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যেন কোনভাবে তোমাদের প্রতারিত করতে না পারে। কারণ প্রথমে ঈশ্বরের বিরুদ্ধে সেই বিদ্রোহ ঘটবে এবং বিনাশের জন্য নির্ধারিত পুরুষ অর্থাৎ সেই মূর্তিমান অধর্ম প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ কেউ যেন এ বিষয়ে তোমাদের কোনভাবে প্রতারিত করতে না পারে৷ সেই দিন আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে৷ সেই পাপ পুরুষ ধ্বংস হওয়ায় যার ভাগ্যে লেখা আছে, সে প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই দিন আসবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ কোন প্রকারে যেন তোমাদেরকে না ভোলায়; কারণ সেই দিন আসবে না যতক্ষণ না প্রথমে সেই অধর্ম্মের মানুষ যে সেই বিনাশ সন্তান প্রকাশ পায়।