2 Thessalonians 2:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বিরোধিতা করবে ও ‘আল্লাহ্‌’ নামে আখ্যাত বা যা কিছুর এবাদত করা হয় সেই সকলের থেকে নিজেকে বড় করে দেখাবে, এমন কি, আল্লাহ্‌র এবাদতখানায় বসে নিজেকে আল্লাহ্‌ বলে ঘোষণা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে প্রতিরোধ করবে এবং সবকিছুর ঊর্ধ্বে যিনি, অর্থাৎ ঈশ্বর নামে আখ্যাত ও পূজিত, তাঁর উপরে সে নিজেকে উন্নীত করবে, এমনকি, সে ঈশ্বররূপে নিজেকে ঈশ্বরের মন্দিরে প্রতিষ্ঠিত করবে এবং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে প্রতিরোধী হইবে ও ‘ঈশ্বর’ নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমন কি, ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যা কিছু ঈশ্বর নামে আখ্যাত ও উপাসনার য়োগ্য সে তার বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে৷ সেই পাপ পুরুষ এমনকি ঈশ্বরের মন্দিরে গিয়ে সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে য়ে সে ঈশ্বর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে প্রতিরোধী হবে ও নিজেকে ঈশ্বর নামে পরিচিত বা পুজ্য সমস্ত কিছুর থেকে নিজেকে বড় করবে, এমন কি ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে প্রতিরোধী হইবে ও ‘ঈশ্বর’ নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমন কি, ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর বলে যা কিছু আছে সেই সমস্তের বিরুদ্ধে আর উপাসনা করবার মত সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে বড় করে দেখাবে; এমন কি, সে ঈশ্বরের উপাসনা-ঘরে বসে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদ” বলে যা কিছু আছে সেই সমসে-র বিরুদ্ধে আর এবাদত করবার মত সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে বড় করে দেখাবে; এমন কি, সে আল্লাহ্‌র এবাদত-খানায় বসে নিজেকে আল্লাহ্‌ বলে দাবি করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তথাকথিত ঈশ্বর বা উপাস্য সমস্ত কিছুকে নস্যাৎ করে নিজেকে সব কিছুর উপরে প্রতিষ্ঠিত করবে, এমনকি স্বয়ং ঈশ্বরের মন্দিরের আসীন হয়ে সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যা কিছু ঈশ্বর নামে আখ্যাত ও উপাসনার যোগ্য সে তার বিরোধিতা করবে ও সবার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে৷ সেই পাপ পুরুষ এমনকি ঈশ্বরের মন্দিরে গিয়ে সেখানে আসন করে নেবে এবং ঘোষণা করবে যে সে ঈশ্বর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে প্রতিরোধী হবে সে নিজেকে ঈশ্বর নামে পরিচিত বা পূজ্য সমস্ত কিছুর থেকে নিজেকে বড় করবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে।