2 Thessalonians 2:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে যেন উপযুক্ত সময়ে প্রকাশ পায়, এজন্য কিসে তাকে বাধা দিয়ে রাখছে তা তো তোমরা জান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নির্ধারিত সময়ে প্রকাশিত হওয়ার পথে এখন কোন শক্তি তার বাধা সৃষ্টি করছে, তা তোমরা জানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে যেন স্বসময়ে প্রকাশ পায়, এই জন্য কিসে তাহাকে বাধা দিয়া রাখিতেছে, তাহা তোমরা জান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা জান, কোন শক্তি ঐ পাপ পুরুষকে বাধা দিয়ে রাখছে যাতে সে নিরূপিত সময়ে প্রকাশ পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সে যেন নিজ সময়ে প্রকাশ পায়, এই জন্য কিসে তাকে বাধা দিয়ে রাখছে, তা তোমরা জান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে যেন স্বসময়ে প্রকাশ পায়, এই জন্য কিসে তাহাকে বাধা দিয়া রাখিতেছে, তাহা তোমরা জান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই অবাধ্যতার পুরুষ যাতে ঠিক সময়ের আগে প্রকাশিত হতে না পারে সেইজন্য যা এখন তাকে বাধা দিয়ে রাখছে তা তো তোমরা জান। তোমরা এও জানতে পেরেছ যে, অবাধ্যতার পুরুষের গুপ্ত কার্যকলাপ এখনও চলছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই অবাধ্যতার পুরুষ যাতে ঠিক সময়ের আগে প্রকাশিত হতে না পারে সেইজন্য যা এখন তাকে বাধা দিয়ে রাখছে তা তো তোমরা জান। তোমরা এও জানতে পেরেছ যে, অবাধ্যতার পুরুষের গোপন কার্যকলাপ এখনও চলছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা জান এখন সেই মূর্তিমান অধর্মকে প্রতিহত করা হচ্ছে কিন্তু নির্দিষ্ট সময়ে সে প্রকাশিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা জান, কোন শক্তি ঐ পাপ পুরুষকে বাধা দিয়ে রাখছে যাতে সে নিরূপিত সময়ে প্রকাশ পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে যেন নিজ দিনের প্রকাশ পায়, এই জন্য কিসে তাকে বাধা দিয়ে রাখছে, তা তোমরা জান।