2 Thessalonians 2:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ অধর্মের নিগূঢ়তত্ত্ব এখনই কাজ করছে, কিন্তু কেবল এক জন, যে পর্যন্ত না তিনি দূরীভূত হন, তিনি তাকে বাধা দিয়ে রাখছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ অধর্মের গোপন শক্তি ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে, কিন্তু একজন তাকে বাধা দিচ্ছেন এবং দিয়েই যাবেন, যতদিন পর্যন্ত তাকে দূর করা না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ অধর্ম্মের নিগূঢ়তত্ত্ব এখনই কার্য্য সাধন করিতেছে; কেবল এখন এক জন যে পর্য্যন্ত সে দূরীভূত না হয়, বাধা দিয়া রাখিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি এসব বলছি কারণ মন্দতার সেই গোপন শক্তি এখনই জগতে কাজ করে চলেছে৷ কিন্তু একজন রয়েছেন যিনি এই শক্তিকে প্রতিরোধ করে আসছেন, তিনি তা করতেই থাকবেন যতক্ষণ না তা দূর হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ অধর্মের নিগূঢ়তত্ত্ব এখনই কাজ সম্পন্ন করছে; কেবল এখন একজন যে পর্য্যন্ত সে দূরীভূত না হয়, বাধা দিয়ে রাখছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ অধর্মের নিগূঢ়তত্ত্ব এখনই কার্য সাধন করিতেছে; কেবল এখন একজন, যে পর্যন্ত সে দূরীভূত না হয়, বাধা দিয়া রাখিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যিনি তাকে বাধা দিয়ে রাখছেন তিনি সরে না যাওয়া পর্যন্ত বাধা দিতেই থাকবেন। তারপরে সেই অবাধ্যতার পুরুষ প্রকাশিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যিনি তাকে বাধা দিয়ে রাখছেন তিনি সরে না যাওয়া পর্যন্ত বাধা দিতেই থাকবেন। তারপরে সেই অবাধ্যতার পুরুষ প্রকাশিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অধর্মের অদৃশ্য শক্তি ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে এবং যে তাকে বাধা দিচ্ছে সে যখন অপসারিত হবে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এসব বলছি কারণ মন্দতার সেই গোপন শক্তি এখনই জগতে কাজ করে চলেছে৷ কিন্তু একজন রয়েছেন যিনি এই শক্তিকে প্রতিরোধ করে আসছেন, তিনি তা করতেই থাকবেন যতক্ষণ না তা দূর হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অধর্মীর গোপন শক্তি এখনও কাজ করছে; কিন্তু যতক্ষণ পর্যন্ত তাকে দূর না করা হয়, যে বাধা দিয়ে রাখেছে সে সেই কাজ করতে থাকবে।