2 Thessalonians 2:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তখন সেই অধার্মিকতার পুরুষ প্রকাশ পাবে, যাকে প্রভু ঈসা তাঁর মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করবেন ও তাঁর আগমনের প্রকাশ দ্বারা তাকে শেষ করে দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর, সেই পাপ-পুরুষের প্রকাশ হবে, প্রভু যীশু তাঁর মুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন এবং তাঁর আগমনের জৌলুসে তাকে ধ্বংস করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তখন সেই অধর্ম্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যীশু আপন মুখের নিশ্বাস দ্বারা সংহার করিবেন, ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারপর সেই পাপপুরুষ প্রকাশিত হবে; আর প্রভু তাঁর মুখের তেজোময় নিঃশ্বাস এবং আবির্ভাবের মহিমা দ্বারা সেই পাপ পুরুষকে ধ্বংস করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তখন সেই অধার্ম্মীক প্রকাশ পাবে, যাকে প্রভু যীশু নিজের মুখের নিশ্বাস দিয়ে সংহার করবেন, ও নিজ আগমনের প্রকাশ দ্বারা লোপ করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তখন সেই অধর্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যীশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন, ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু যীশু তাঁর মুখের নিঃশ্বাসে তাকে ধ্বংস করবেন এবং তাঁর মহিমাপূর্ণ উপস্থিতির দ্বারা তার শক্তি শেষ করে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হযরত ঈসা তাঁর মুখের নিঃশ্বাসে তাকে ধ্বংস করবেন এবং তাঁর মহিমাপূর্ণ উপস্থিতির দ্বারা তার শক্তি শেষ করে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেই মূর্তিমান অধর্ম প্রকাশিত হবে এবং প্রভু যীশু তাঁর শ্রীমুখের নিঃশ্বাসে তাকে সংহার করবেন, তাঁর জ্যোতির্ময় আবির্ভাবে সে হবে বিধ্বস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেই পাপপুরুষ প্রকাশিত হবে, আর প্রভু তাঁর মুখের তেজোময় নিঃশ্বাস এবং আবির্ভাবের মহিমা দ্বারা সেই পাপ পুরুষকে ধ্বংস করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তখন সেই অধার্ম্মিক প্রকাশ পাবে, কিন্তু প্রভু যীশু তাঁর মুখের নিঃশ্বাস দিয়ে সেই দুষ্ট ব্যক্তিকে ধ্বংস করবেন, ও নিজ আগমনের প্রকাশ দ্বারা তার শক্তি হ্রাস করবেন।