2 Thessalonians 3:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদেরকে এই হুকুম দিয়েছিলাম যে, যদি কেউ কাজ করতে না চায় তবে সে আহারও না করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমাদের সঙ্গে থাকার সময়েও আমরা তোমাদের এই নিয়ম দিয়েছি, “যদি কেউ পরিশ্রম না করে, সে আহারও করবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদিগকে এই আদেশ দিতাম যে, যদি কেহ কার্য্য করিতে না চায়, তবে সে আহারও না করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদের এই আদেশ দিতাম য়ে, যদি কেউ কাজ করতে না চায়, তবে সে য়েন না খায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদেরকে এই আদেশ দিতাম যে, যদি কেউ কাজ করতে না চায়, তবে সে আহারও না করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদিগকে এই আদেশ দিতাম যে, যদি কেহ কার্য করিতে না চায়, তবে সে আহারও না করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের কাছে থাকবার সময়েই আমরা তোমাদের আদেশ দিয়ে বলেছিলাম যে, কেউ যদি কাজ করতে না চায় তবে সে যেন না খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের কাছে থাকবার সময়েই আমরা তোমাদের হুকুম দিয়ে বলেছিলাম যে, কেউ যদি কাজ করতে না চায় তবে সে যেন না খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের কাছে যখন ছিলাম তখনই আমরা এই আদেশ দিয়েছি: যে কাজ করবে না তার আহারের অধিকার নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদের এই আদেশ দিতাম যে, যদি কেউ কাজ করতে না চায়, তবে সে যেন না খায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদেরকে এই নির্দেশ দিতাম যে, যদি কেউ কাজ করতে না চায়, তবে সে আহারও না করুক।