2 Thessalonians 3:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলসভাবে চলছে, কোন কাজকর্ম না করে অন্যের ব্যাপারে অনধিকারচর্চা করে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলস হয়ে পড়েছে। তারা কর্মব্যস্ত নয়; পরের ব্যাপারে অনর্থক চর্চায় তারা সবসময় ব্যস্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক আমরা শুনিতে পাইতেছি, তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিতরূপে চলিতেছে, কোন কার্য্য না করিয়া অনধিকারচর্চ্চা করিয়া থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবু আমরা শুনতে পেয়েছি, তোমাদের মধ্যে কেউ কাজ করতে অস্বীকার করছে৷ তারা কিছুই করে না, কিন্তু তারা অন্যদের ব্যাপারে নাক গলায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সাধারণত আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলসভাবে চলছে, কোন কাজ না করে অনধিকার চর্চ্চা করে থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক আমরা শুনিতে পাইতেছি, তোমাদের মধ্যে কেহ কেহ অনিয়মিতরূপে চলিতেছে, কোন কার্য না করিয়া অনধিকারচর্চা করিয়া থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলস ভাবে চলছে আর একেবারেই কাজকর্ম করছে না, বরং অন্যের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলস ভাবে চলছে আর একেবারেই কাজকর্ম করছে না, বরং অন্যের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা বলছি কারণ শুনতে পেলাম যে তোমাদের মধ্যে কিছু লোক অলস জীবন যাপন করছে, তারা বিনা কর্মে অনধিকার চর্চায় সদাব্যস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবু আমরা শুনতে পেয়েছি, তোমাদের মধ্যে কেউ কাজ করতে অস্বীকার করছে৷ তারা কিছুই করে না, কিন্তু তারা অন্যদের ব্যাপারে নাক গলায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাধারণত আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলসভাবে চলছে, কোন কাজ না করে অনধিকার চর্চ্চা করে থাকে।