2 Thessalonians 3:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই রকম লোকদেরকে আমরা ঈসা মসীহের নামে হুকুম ও উপদেশ দিচ্ছি, তারা শান্তভাবে কাজ করে নিজেদের খাদ্য নিজেরাই যোগাড় করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টে নির্দেশ ও উপদেশ দিচ্ছি, যেন তারা শান্তভাব বজায় রেখে পরিশ্রম করে এবং তাদের খাবারের সংস্থান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রকার লোকদিগকে আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিতেছি, তাহারা শান্ত ভাবে কার্য্য করিয়া আপনাদেরই অন্ন ভোজন করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি য়েন শান্তভাবে পরিশ্রম করে নিজেদের অন্ন নিজেরাই য়োগাড় করে৷ প্রভু যীশুর নামে আমরা বিশেষভাবে তাদের বলছি তারা য়েন এইভাবে চলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইভাবে লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি, তারা শান্ত ভাবে কাজ করে নিজেরাই খাবার ভোজন করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রকার লোকদিগকে আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিতেছি, তাহারা শান্ত ভাবে কার্য করিয়া আপনাদেরই অন্ন ভোজন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের প্রভু যীশু খ্রীষ্টের হয়ে আমরা এই রকম লোকদের আদেশ ও উপদেশ দিচ্ছি, তারা যেন শান্ত ভাবে কাজকর্ম করে নিজেদের খাবার নিজেরা যোগাড় করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের হযরত ঈসা মসীহের হয়ে আমরা এই রকম লোকদের হুকুম ও উপদেশ দিচ্ছি, তারা যেন শান্ত ভাবে কাজকর্ম করে নিজেদের খাবার নিজেরা যোগাড় করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ধরণের লোকদের প্রতি আমাদের নির্দেশ এবং প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তাদের অনুরোধ করছি, তারা যেন নিজেদের কাজে মনোনিবেশ করে নিজেদের অন্ন সংস্থানের ব্যবস্থা নিজেরাই করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিচ্ছি যেন শান্তভাবে পরিশ্রম করে নিজেদের অন্ন নিজেরাই যোগাড় করে৷ প্রভু যীশুর নামে আমরা বিশেষভাবে তাদের বলছি তারা যেন এইভাবে চলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে নির্দেশ ও উপদেশ দিচ্ছি, তারা শান্তভাবে কাজ করে নিজেরাই খাবার ভোজন করুক।