2 Thessalonians 3:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শান্তির প্রভু স্বয়ং সব সময় সমস্ত রকম ভাবে তোমাদেরকে শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সহবর্তী হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন শান্তির প্রভু স্বয়ং তোমাদের সর্বদা এবং সর্বতোভাবে শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সঙ্গে থাকুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শান্তির প্রভু স্বয়ং সর্ব্বদা সর্ব্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন। প্রভু তোমাদের সকলের সহবর্ত্তী হউন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা প্রার্থনা করি য়ে, শান্তির প্রভু নিজে সব সময় সব অবস্থায় তোমাদের শান্তি দান করুন৷ প্রভু তোমাদের সকলের সাথে থাকুন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর শান্তির প্রভু নিজে সবসময় সর্বপ্রকারে তোমাদেরকে শান্তি প্রদর্শন করুন। প্রভু তোমাদের সবার সহবর্তী হোন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শান্তির প্রভু স্বয়ং সর্বদা সর্বপ্রকারে তোমাদিগকে শান্তি প্রদান করুন। প্রভু তোমাদের সকলের সহবর্তী হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শান্তিদাতা প্রভু নিজে সব সময় সব রকমে তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সংগে থাকুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শান্তিদাতা প্রভু নিজে সব সময় সব রকমে তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সংগে থাকুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শান্তিরাজ প্রভু স্বয়ং তোমাদের সর্ব অবস্থায় ও সর্বতোভাবে শান্তি দান করুন। প্রভু তোমাদেরর সকলের সঙ্গে থাকুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা প্রার্থনা করি যে, শান্তির প্রভু নিজে সব সময় সব অবস্থায় তোমাদের শান্তি দান করুন৷ প্রভু তোমাদের সকলের সাথে থাকুন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শান্তির প্রভু নিজে সবদিন সর্বপ্রকারে তোমাদেরকে শান্তি প্রদর্শন করুন। প্রভু তোমাদের সবার সহবর্ত্তী হোন।