2 Thessalonians 3:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন হে ভাইয়েরা, আমরা আমাদের ঈসা মসীহের নামে তোমাদেরকে এই হুকুম দিচ্ছি, যে কোন ভাই অলসভাবে চলে এবং তোমরা আমাদের কাছ থেকে যে পরম্পরাগত শিক্ষা পেয়েছ সেই অনুসারে চলে না তার সঙ্গ ত্যাগ কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি, যে ভাই অলস এবং আমাদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে না, তার সঙ্গ ত্যাগ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে ভ্রাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদিগকে এই আদেশ দিতেছি, যে কোন ভ্রাতা অনিয়মিতরূপে চলে, এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ, তদনুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদের এই আদেশ দিচ্ছি য়ে, কোন ভাই যদি অলসভাবে দিন কাটায় এবং তোমরা আমাদের কাছ থেকে য়ে শিক্ষা পেয়েছ, সেই মত না চলে তবে তার কাছ থেকে দূরে থাক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর, হে ভাইয়েরা, আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদেরকে এই আদেশ দিচ্ছি, যেকোনও ভাই নিয়ম না মেনে চলে, এবং তোমরা আমাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছ, সেইভাবে না চলে, তার সঙ্গ ত্যাগ কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে ভ্রাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদিগকে এই আদেশ দিতেছি, যে কোন ভ্রাতা অনিয়মিতরূপে চলে, এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ, তদনুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তোমাদের এই আদেশ দিচ্ছি-যদি কোন ভাই অলস ভাবে চলে এবং আমাদের কাছ থেকে তোমরা যে শিক্ষা পেয়েছ তা পালন না করে, তবে তোমরা তার সংগে মেলামেশা কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, আমাদের হযরত ঈসা মসীহের নামে আমরা তোমাদের এই হুকুম দিচ্ছি- যদি কোন ভাই অলস ভাবে চলে এবং আমাদের কাছ থেকে তোমরা যে শিক্ষা পেয়েছ তা পালন না করে, তবে তোমরা তার সংগে মেলামেশা কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি, তোমাদের সমাজে যদি কেউ আমাদের না মেনে অলস উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, তার সঙ্গে তোমরা সম্পর্ক রাখবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদের এই আদেশ দিচ্ছি যে, কোন ভাই যদি অলসভাবে দিন কাটায় এবং তোমরা আমাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছ, সেই মত না চলে তবে তার কাছ থেকে দূরে থাক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, হে ভাইয়েরা, আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছি, যে কোন ভাই অলস এবং তোমরা আমাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছ, সেইভাবে না চলে, তার সঙ্গ ত্যাগ কর;