2 Thessalonians 3:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিনামূল্যে কারো খাদ্য ভোজন করতাম না, বরং তোমাদের কারো ভারস্বরূপ যেন না হই সেজন্য পরিশ্রম ও কষ্ট সহকারে রাত দিন কাজ করতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথবা বিনামূল্যে আমরা কারও খাবার গ্রহণ করিনি। বরং আমরা যেন তোমাদের কারও কাছে বোঝা না হই, সেজন্য দিনরাত কাজ করেছি, কঠোর পরিশ্রম ও কষ্ট করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিনামূল্যে কাহারও কাছে অন্ন ভোজন করিতাম না, বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই, তজ্জন্য পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কার্য্য করিতাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারো কাছ থেকে খাবার খেলে, আমরা তা মূল্য দিয়েই খেয়েছি৷ আমরা কাজ করতাম য়েন কারো বোঝাস্বরূপ না হই৷ দিনে বা রাতে আমরা পরিশ্রম করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর বিনামূল্যে কারো কাছে খাবার খেতাম না, বরং তোমাদের কারোর বোঝা যেন না হই, সেজন্য পরিশ্রম ও মেহনত সহকারে রাত দিন কাজ করতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিনামূল্যে কাহারও কাছে অন্ন ভোজন করিতাম না, বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই, তজ্জন্য পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কার্য করিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিম্বা দাম না দিয়ে কারও খাবার খাই নি। আমরা দিনরাত পরিশ্রম আর কষ্ট করেছি যাতে আমরা তোমাদের কারও বোঝা হয়ে না পড়ি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিংবা দাম না দিয়ে কারও খাবার খাই নি। আমরা দিনরাত পরিশ্রম আর কষ্ট করেছি যাতে আমরা তোমাদের কারও বোঝা হয়ে না পড়ি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা কারও কাছ থেকে বিনামূল্যে অন্নগ্রহণ করিনি। আমরা যাতে তোমাদের কারও বোঝা না হই সেইজন্য দিনরাত কঠোর পরিশ্রম করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারো কাছ থেকে খাবার খেলে, আমরা তা মূল্য দিয়েই খেয়েছি৷ আমরা কাজ করতাম যেন কারো বোঝাস্বরূপ না হই৷ দিনে বা রাতে আমরা পরিশ্রম করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বিনামূল্যে কারো কাছে খাবার খেতাম না, বরং তোমাদের কারোর বোঝা যেন না হই, সেজন্য পরিশ্রম ও মেহনত সহকারে রাত দিন কাজ করতাম।