2 Timothy 1:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং এখন আমাদের নাজাতদাতা মসীহ্‌ ঈসার আর্বিভাবের মধ্য দিয়ে প্রকাশিত হল, যিনি মৃত্যুকে শক্তিহীন করেছেন এবং ইঞ্জিলের মধ্য দিয়ে জীবন ও অমরত্বকে আলোতে এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন আমাদের পরিত্রাতা খ্রীষ্ট যীশুর আগমনের দ্বারা সেই অনুগ্রহ প্রকাশিত হয়েছে। তিনি মৃত্যুর বিনাশ ঘটিয়ে সুসমাচারের মাধ্যমে জীবন ও অমরত্ব আলোতে নিয়ে এসেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং এখন আমাদের ত্রাণকর্ত্তা খ্রীষ্ট যীশুর প্রকাশ প্রাপ্তি দ্বারা প্রকাশিত হইল, যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন, এবং সুসমাচার দ্বারা জীবন ও অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু সেই অনুগ্রহ আমাদের ত্রাণকর্তা খ্রীষ্ট যীশু না আসা পর্যন্ত প্রকাশিত হয় নি৷ যীশু এসে সেই মৃত্যুকে শক্তিহীন করলেন ও তাঁর সুসমাচারের মাধ্যমে জীবনের ও অমরতার পথ দেখালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু এখন ঈশ্বরের পরিত্রান আমাদের উদ্ধারকর্তা খ্রীষ্ট যীশুর আগমনের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যিনি মৃত্যুকে শক্তিহীন করেছেন এবং সুসমাচারের মাধ্যমে জীবন, যা কখনো শেষ হবে না তা আলোতে নিয়ে এসেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং এখন আমাদের ত্রাণকর্তা খ্রীষ্ট যীশুর প্রকাশ প্রাপ্তি দ্বারা প্রকাশিত হইল, যিনি মৃত্যুকে শক্তিহীন করিয়াছেন, এবং সুসমাচার দ্বারা জীবন ও অক্ষয়তাকে দীপ্তিতে আনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এখন আমাদের উদ্ধারকর্তা খ্রীষ্ট যীশুর এই জগতে আসবার মধ্য দিয়ে তিনি সেই দয়া প্রকাশ করেছেন। খ্রীষ্ট মৃত্যুকে ধ্বংস করেছেন এবং সুখবরের মধ্য দিয়ে ধ্বংসহীন জীবনের কথা প্রকাশ করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এখন আমাদের নাজাতদাতা মসীহ্‌ ঈসার এই দুনিয়াতে আসবার মধ্য দিয়ে তিনি সেই রহমত প্রকাশ করেছেন। মসীহ্‌ মৃত্যুকে ধ্বংস করেছেন এবং সুসংবাদের মধ্য দিয়ে ধ্বংসহীন জীবনের কথা প্রকাশ করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই অনুগ্রহই এখন আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের আবির্ভাবের ফলে প্রকাশিত হয়েছে। তিনি মৃত্যুর ক্ষমতা নাশ করে সুসমাচারের মধ্যে জীবনের অবিনশ্বরতাকে উদ্ভাসিত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেই অনুগ্রহ আমাদের ত্রাণকর্তা খ্রীষ্ট যীশু না আসা পর্যন্ত প্রকাশিত হয় নি৷ যীশু এসে সেই মৃত্যুকে শক্তিহীন করলেন ও তাঁর সুসমাচারের মাধ্যমে জীবনের ও অমরতার পথ দেখালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এখন আমাদের উদ্ধারকর্তা খ্রীষ্ট যীশুর আগমনের মাধ্যমে প্রকাশিত হয়েছেন, যিনি মৃত্যুকে শক্তিহীন করেছেন এবং সুসমাচারের মাধ্যমে অনন্ত জীবন, যা কখনো শেষ হবে না তা আলোতে নিয়ে এসেছেন।