2 Timothy 1:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে এত দুঃখভোগও করছি; তবুও আমি লজ্জিত নই, কেননা যাঁর উপর ঈমান এনেছি, তাঁকে জানি এবং দৃঢ়ভাবে প্রত্যয় করছি যে, আমি তাঁর কাছে যা গচ্ছিত রেখেছি, তিনি সেই দিনের জন্য তা রক্ষা করতে সমর্থ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই জন্যই আমি এত দুঃখকষ্ট ভোগ করছি। তবুও আমি লজ্জিত নই, কারণ যাঁকে আমি বিশ্বাস করেছি, তাঁকে জানি এবং আমার নিশ্চিত যে, সেই মহাদিনের জন্য আমি তাঁর কাছে যা গচ্ছিত রেখেছি, তিনি তা রক্ষা করতে সমর্থ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ এত দুঃখভোগও করিতেছি, তথাপি লজ্জিত হই না, কেননা যাঁহাকে বিশ্বাস করিয়াছি, তাঁহাকে জানি, এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে, আমি তাঁহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সুসমাচার প্রচার করি বলে আমি কষ্টভোগ করছি; কিন্তু তাতে আমি লজ্জা বোধ করি না৷ য়াঁকে আমি বিশ্বাস করেছি তাঁকে আমি জানি৷ তিনি যা কিছুর ভার আমার ওপর তুলে দিয়েছেন, তা য়ে তিনি সেই মহাদিনটি পর্যন্ত রক্ষা করতে পারেন এই বিষয়ে আমার কোন সন্দেহ নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইজন্য এত দুঃখ সহ্য করছি, তবুও লজ্জিত হই না, কারণ যাঁকে বিশ্বাস করেছি, তাঁকে জানি, এবং আমি নিশ্চিত যে, আমি তাঁর কাছে যা কিছু জমা রেখেছি (বা তিনি যে দায়িত্ব দিয়েছেন), তিনি সেই দিনের জন্য তা রক্ষা করতে সমর্থ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ এত দুঃখভোগও করিতেছি, তথাপি লজ্জিত হই না, কেননা যাঁহাকে বিশ্বাস করিয়াছি, তাঁহাকে জানি, এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে, আমি তাঁহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্যই আমি এই সব কষ্ট ভোগ করছি; তবুও আমি লজ্জিত নই, কারণ আমি জানি আমি কার উপর নির্ভর করেছি। আমি নিশ্চয় করে জানি যে, আমি তাঁর কাছে যা রেখেছি খ্রীষ্টের আসবার দিনের জন্য তা রক্ষা করবার ক্ষমতা তাঁর আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্যই আমি এই সব কষ্ট ভোগ করছি; তবুও আমি লজ্জিত নই, কারণ আমি জানি আমি কার উপর ভরসা করেছি। আমি নিশ্চয় করে জানি যে, আমি তাঁর কাছে যা রেখেছি মসীহের আসবার দিনের জন্য তা রক্ষা করবার ক্ষমতা তাঁর আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং এইজন্যই আমি এত দুঃখ বরণ করছি কিন্তু তবুও আমি লজ্জিত নই। কারণ যাঁর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি তাঁকে আমি জানি। এ সম্বন্ধে আমি সুনিশ্চিত যে আমার হাতে যা গচ্ছিত রয়েছে তা তিনি শেষের সেই দিন পর্যন্ত রক্ষা করতে সমর্থ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সুসমাচার প্রচার করি বলে আমি কষ্টভোগ করছি; কিন্তু তাতে আমি লজ্জা বোধ করি না৷ যাঁকে আমি বিশ্বাস করেছি তাঁকে আমি জানি৷ তিনি যা কিছুর ভার আমার ওপর তুলে দিয়েছেন, তা যে তিনি সেই মহাদিনটি পর্যন্ত রক্ষা করতে পারেন এই বিষয়ে আমার কোন সন্দেহ নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য এত দুঃখ সহ্য করছি, তবুও লজ্জিত হই না, কারণ যাকে বিশ্বাস করেছি, তাঁকে জানি এবং আমি নিশ্চিত যে, আমি তাঁর কাছে যা কিছু জমা রেখেছি (বা তিনি যে দায়িত্ব দিয়েছেন), তিনি সেই দিনের র জন্য তা রক্ষা করতে সমর্থ।