2 Timothy 1:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার কাছে নিরাময় শিক্ষার যা যা শুনেছ, মসীহ্ ঈসাতে ঈমান ও মহব্বতের সঙ্গে তা আদর্শ হিসেবে ধরে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্ট যীশুর বিশ্বাসে ও ভালোবাসায় আমার কাছে তুমি যা যা শুনেছ সেসব অভ্রান্ত শিক্ষার আদর্শরূপে ধারণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ, সেই নিরাময় বাক্যসমূহের আদর্শ খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি য়ে সত্য শিক্ষা আমার কাছে পেয়েছ সেই অনুসারে চল৷ খ্রীষ্ট যীশুতে য়ে ভালবাসা ও বিশ্বাস তুমি পেয়েছ তা দৃঢ়ভাবে ধরে থাক৷ ঐসব শিক্ষা তোমার সামনে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে, সে অনুসারে তোমাকে শিক্ষা দিতে হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি আমার কাছে যা যা শুনেছ, সেই সত্য শিক্ষার আদর্শ খ্রীষ্ট যীশুর সম্মন্ধে বিশ্বাসে ও প্রেমে ধরে রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার কাছে যাহা যাহা শুনিয়াছ, সেই নিরাময় বাক্যসমূহের আদর্শ খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার কাছ থেকে যা শুনেছ সেই সত্য শিক্ষা তোমার আদর্শ হিসাবে ধরে রাখ; আর খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত হবার ফলে আমাদের অন্তরে যে ভালবাসা ও বিশ্বাস জেগেছে তাও ধরে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার কাছ থেকে যা শুনেছ সেই সত্য শিক্ষা তোমার আদর্শ হিসাবে ধরে রাখ; আর মসীহ্ ঈসার সংগে যুক্ত হবার ফলে আমাদের দিলে যে মহব্বত ও বিশ্বাস জেগেছে তাও ধরে রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু খ্রীষ্টের আশ্রয়ে যে প্রত্যয় এবং ভালবাসা আমরা লাভ করেছি তা অবলম্বন কর। আমার কাছে পাওয়া পরম সত্যের শিক্ষাকে আদর্শ হিসাবে মেনে চল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যে সত্য শিক্ষা আমার কাছে পেয়েছ সেই অনুসারে চল৷ খ্রীষ্ট যীশুতে যে ভালবাসা ও বিশ্বাস তুমি পেয়েছ তা দৃঢ়ভাবে ধরে থাক৷ ঐসব শিক্ষা তোমার সামনে দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকবে, সে অনুসারে তোমাকে শিক্ষা দিতে হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার কাছে যা যা শুনেছ, সেই সত্য শিক্ষার আদর্শ খ্রীষ্ট যীশুর সম্মন্ধে বিশ্বাসে ও প্রেমে ধরে রাখ।