2 Timothy 1:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, আমাদের অন্তরে বাস করেন, সেই পাক-রূহ্ দ্বারা তা রক্ষা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে উৎকৃষ্ট সম্পদ তোমার কাছে গচ্ছিত হয়েছে, তা রক্ষা করো—আমাদের অন্তরে যিনি বাস করেন সেই পবিত্র আত্মার সহায়তায় তা রক্ষা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে মূল্যবান সত্য তোমার হাতে তুলে দেওয়া হয়েছে তা তুমি আমাদের অন্তরে বাসকারী পবিত্র আত্মার সাহায্যে রক্ষা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমার কাছে যে মূল্যবান জিনিস জমা আছে, যা ঈশ্বর তোমায় সমর্পণ করেছেন, যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মার সাহায্যে তা রক্ষা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তোমাকে যা রক্ষা করবার জন্য দিয়েছেন তা পবিত্র আত্মার দ্বারা রক্ষা কর, যিনি আমাদের অন্তরে থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ তোমাকে যা রক্ষা করবার জন্য দিয়েছেন তা পাক-রূহের দ্বারা রক্ষা কর, যিনি আমাদের অন্তরে থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের অন্তরবাসী পবিত্র আত্মার সাহায্যে তোমার কাছে গচ্ছিত অমূল্য সম্পদকে রক্ষা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে মূল্যবান সত্য তোমার হাতে তুলে দেওয়া হয়েছে তা তুমি আমাদের অন্তরে বাসকারী পবিত্র আত্মার সাহায্যে রক্ষা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার কাছে যে মূল্যবান জিনিস জমা আছে, যা ঈশ্বর তোমায় সমর্পণ করেছেন, যিনি আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মার সাহায্যে তা রক্ষা কর।