2 Timothy 1:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভু অনীষিফরের পরিবারকে করুণা দান করুন, কেননা তিনি বার বার আমার প্রাণ জুড়িয়েছেন এবং আমার শিকল হেতু লজ্জিত হন নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অনীষিফরের পরিজনদের প্রতি ঈশ্বর করুণা প্রদর্শন করুন, কারণ বারবার তিনি আমার প্রাণ জুড়িয়েছেন এবং আমার শিকলের জন্য লজ্জাবোধ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু অনীষিফরের পরিবারকে দয়া প্রদান করুন, কেননা তিনি বার বার আমার প্রাণ জুড়াইয়াছেন, এবং আমার শৃঙ্খল হেতু লজ্জিত হন নাই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভু অনীষিফরের পরিবারকে দয়া করুন, কারণ অনীষিফর বহুবার আমায় সুস্থির হতে সাহায্য করেছিলেন৷ আমি কারাগারে রয়েছি বলে তিনি কোনদিনই লজ্জাবোধ করেন নি,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রভু অনীষিফরের পরিবারকে দয়া দান করুন, কারণ তিনি আমাকে অনেকবার সাহায্য করেছেন এবং আমি শিকলে বন্দী আছি বলে তিনি কখনো তার জন্য লজ্জিত হন নি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু অনীষিফরের পরিবারকে দয়া প্রদান করুন, কেননা তিনি বার বার আমার প্রাণ জুড়াইয়াছেন, এবং আমার শৃঙ্খল হেতু লজ্জিত হন নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অনীষিফরের পরিবারের উপর প্রভু করুণা করুন; তিনি অনেক বার আমাকে সতেজ করে তুলেছেন, আর আমি কয়েদী হয়েছি বলে তিনি লজ্জিত হন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অনীষিফরের পরিবারের উপর প্রভু মমতা করুন; তিনি অনেক বার আমাকে সতেজ করে তুলেছেন, আর আমি কয়েদী হয়েছি বলে তিনি লজ্জিত হন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু অনেসিফোরাসের পরিবারের মঙ্গল করুন। তিনি বহুবার আমাকে সান্ত্বনা দিয়েছেন। এই বন্দীর বন্ধু হতে তিনি কখনও লজ্জাবোধ করেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু অনীষিফরের পরিবারকে দয়া করুন, কারণ অনীষিফর বহুবার আমায় সুস্থির হতে সাহায্য করেছিলেন৷ আমি কারাগারে রয়েছি বলে তিনি কোনদিনই লজ্জাবোধ করেন নি,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু অনীষিফরের পরিবারকে দয়া দান করুন, কারণ তিনি আমাকে অনেকবার সাহায্য করেছেন এবং আমি শিকলে বন্দী আছি বলে তিনি কখনো তার জন্য লজ্জিত হননি,