2 Timothy 1:2 — Compare Translations

10 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রিয় সন্তান তীমথির সমীপে। পিতা আল্লাহ্‌ ও আমাদের প্রভু মসীহ্‌ ঈসার কাছ থেকে রহমত, করুণা ও শান্তি বর্ষিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রিয় বৎস তিমথির উদ্দেশে এই পত্র লিখছি। পিতা ঈশ্বর এবং আমাদের প্রভু খ্রীষ্ট যীশু থেকে অনুগ্রহ, করুণা এবং শান্তি বর্ষিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু হইতে অনুগ্রহ, দয়া ও শান্তি বর্ত্তুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তীমথিয়ের কাছে লিখছি৷ তুমি আমার প্রিয় পুত্রের মত৷ পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর কাছ থেকে তোমাদের ওপর অনুগ্রহ, দযা ও শান্তি বর্তুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমায় অনুগ্রহ, দয়া ও শান্তি দান করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু হইতে অনুগ্রহ, দয়া ও শান্তি বর্তুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই চিঠি আমি আমার প্রিয় সন্তান তীমথিয়ের কাছে লিখছি। পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমাকে দয়া, করুণা ও শান্তি দান করুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই চিঠি আমি আমার প্রিয় সন্তান তীমথিয়ের কাছে লিখছি। পিতা আল্লাহ ও আমাদের হযরত ঈসা মসীহ্‌ তোমাকে রহমত, মমতা ও শান্তি দান করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তীমথিয়ের কাছে লিখছি৷ তুমি আমার প্রিয় পুত্রের মত৷ পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর কাছ থেকে তোমাদের ওপর অনুগ্রহ, দয়া ও শান্তি বর্ষিত হোক্্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রিয় পুত্র তীমথিয়কে, পিতা ঈশ্বরও আমাদের প্রভু খ্রীষ্ট যীশু তোমায় অনুগ্রহ, দয়া ও শান্তি দান করুন।