2 Timothy 1:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌, যাঁর এবাদত আমার পূর্ব-পুরুষরা করতেন আমিও পবিত্র বিবেকে তাঁর এবাদত করে থাকি। আমি যখন দিনরাত অবিরত তোমার জন্য মুনাজাত করে থাকি তখন আমি তাঁর শুকরিয়া আদায় করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি শুদ্ধবিবেকে আমার পূর্বপুরুষদের মতোই যে ঈশ্বরের উপাসনা করি, আমার প্রার্থনায় আমি দিনরাত তোমাকে স্মরণ করে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর, যাঁহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি শুচি সংবেদে করিয়া থাকি, তাঁহার ধন্যবাদ করি যে, আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দিনে বা রাতে প্রার্থনার সময় আমি তোমাকে স্মরণ করে থাকি৷ প্রার্থনার সময় তোমার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷ আমার পিতৃপুরুষরা য়াঁর সেবা করতেন তিনি সেই ঈশ্বর৷ শুদ্ধ বিবেকে আমি সর্বদাই তাঁর সেবা করে আসছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর, যাঁর আরাধনা আমি বংশ পরম্পরায় পবিত্র বিবেকে করে থাকি, তাঁর ধন্যবাদ করি যে, আমার প্রার্থনায় সবসময় তোমাকে স্মরণ করি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর, যাঁহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি শুচি বিবেকে করিয়া থাকি, তাঁহার ধন্যবাদ করি যে, আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার পূর্বপুরুষেরা যেমন ঈশ্বরের সেবা করতেন তেমনি আমিও পরিষ্কার বিবেকে ঈশ্বরের সেবা করে থাকি; আর তোমার জন্য দিনরাত অনবরত প্রার্থনা করবার সময় আমি তাঁকে ধন্যবাদ দিয়ে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পূর্বপুরুষেরা যেমন আল্লাহ্‌র এবাদত করতেন তেমনি আমিও পরিষ্কার বিবেকে আল্লাহ্‌র এবাদত করে থাকি; আর তোমার জন্য দিনরাত অনবরত মুনাজাত করবার সময় আমি তাঁকে শুকরিয়া জানিয়ে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার পূর্বপুরুষদের মত আমি শুদ্ধচিত্তে যে ঈশ্বরের আরাধনা করি, প্রতিনিয়ত তাঁর কাছে প্রার্থনা করার সময় তোমায় স্মরণ করে তাঁকে কৃতজ্ঞতা জানাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিনে বা রাতে প্রার্থনার সময় আমি তোমাকে স্মরণ করে থাকি৷ প্রার্থনার সময় তোমার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই৷ আমার পিতৃপুরুষরা যাঁর সেবা করতেন তিনি সেই ঈশ্বর৷ শুদ্ধ বিবেকে আমি সর্বদাই তাঁর সেবা করে আসছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর, যাঁর আরাধনা আমি বংশ পরম্পরায় শুচি বিবেকে করে থাকি, তাঁর ধন্যবাদ করি যে, আমার প্রার্থনায় সবদিন তোমাকে স্মরণ করি,