2 Timothy 1:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার অন্তরস্থ কল্পনাতীত ঈমানের কথা স্মরণ করছি, যা আগে তোমার নানী লোয়ীর ও তোমার মা উনীকীর অন্তরে বাস করতো এবং আমি নিশ্চিত যে, এই ঈমান তোমার অন্তরেও বাস করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার অকপট বিশ্বাসের কথা আমি স্মরণ করি, যা প্রথমে তোমার দিদিমা লোয়িস ও মা ইউনিসের মধ্যেও ছিল। আমি সুনিশ্চিত, তোমার মধ্যেও এখন তা বর্তমান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহী লোয়ীর ও তোমার মাতা উনীকীর অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয় বোধ হয়, তোমার অন্তরেও বাস করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমার আন্তরিক বিশ্বাসের কথাও আমার মনে আছে৷ ঐ ধর্ম বিশ্বাস প্রথমে ছিল তোমার দিদিমা লোযীর ও তোমার মা উনীকীর৷ আমি জানি য়ে সেই একই বিশ্বাস তোমার অন্তরে অটুট রয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমার হৃদয়ের প্রকৃত বিশ্বাসের কথা স্মরণ করছি, যা প্রথমে তোমার দিদিমা লোয়ীর ও তোমার মা উনীকীর অন্তরে বাস করত এবং আমার দৃঢ় বিশ্বাস যে, তা তোমার অন্তরেও বাস করছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যাহা অগ্রে তোমার মাতামহী লোয়ীর ও তোমার মাতা উনীকীর অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয় বোধ হয়, তোমার অন্তরেও বাস করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অন্তরে যে সত্যিকারের বিশ্বাস আছে সেই কথাও আমার মনে আছে। এই বিশ্বাস আগে তোমার দিদিমা লোয়ীর ও তোমার মা উনীকীর অন্তরে ছিল, আর আমি নিশ্চয় জানি, এই বিশ্বাস তোমার অন্তরেও আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার দিলে যে সত্যিকারের ঈমান আছে সেই কথাও আমার মনে আছে। এই ঈমান আগে তোমার নানী লোয়ীর ও তোমার মা উনীকীর দিলে ছিল, আর আমি নিশ্চয় জানি, এই ঈমান তোমার দিলেও আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বার বার আমার মনে পড়ে তোমার আন্তরিক ধর্মবিশ্বাসের কথা। তোমার দিদিমা লোয়ী এবং তোমার মা ইউনিকীর মধ্যেও গভীর বিশ্বাস দেখেছি। আমি সুনিশ্চিত এই বিশ্বাস তোমারও আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার আন্তরিক বিশ্বাসের কথাও আমার মনে আছে৷ ঐ ধর্ম বিশ্বাস প্রথমে ছিল তোমার দিদিমা লোযীর ও তোমার মা উনীকীর৷ আমি জানি যে সেই একই বিশ্বাস তোমার অন্তরে অটুট রয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার হৃদয়ের প্রকৃত বিশ্বাসের কথা স্মরণ করছি, যা প্রথমে তোমার দিদিমা লোয়ীর ও তোমার মা উনীকীর অন্তরে বাস করত এবং আমার দৃঢ় বিশ্বাস যে, তা তোমার অন্তরেও বাস করছে।