2 Timothy 1:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, আমার হস্তার্পণ দ্বারা আল্লাহ্র যে অনুগ্রহ-দান তোমাতে আছে তা জ্বালিয়ে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণেই আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তোমার উপরে আমার হাত রাখার ফলে ঈশ্বরের যে বরদান তুমি লাভ করেছিলে, তা উদ্দীপ্ত করে তোলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ তোমাকে স্মরণ করাইয়া দিতেছি যে, আমার হস্তার্পণ দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ-দান তোমাতে আছে, তাহা উদ্দীপিত কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই জন্য আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি য়ে, তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া বিশ্বাস দান রয়েছে৷ আমি যখন তোমার ওপর হস্তার্পন করেছিলাম তখন সেই দান ঈশ্বর তোমাকে দিয়েছিলেন৷ এখন আমি চাই য়ে সেই দান তুমি কাজে লাগাও এবং তাকে দিন দিন আরো বাড়তে দাও; য়েমন করে সামান্য অগ্নি শিখা এক প্রলয় অগ্নি সৃষ্টি করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই জন্য তোমাকে স্মরণ করিয়ে দিই যে, তোমার উপরে আমার হাত রাখার জন্য ঈশ্বরের যে অনুগ্রহ-দান তোমার মধ্যে আছে, তা জাগিয়ে তোলো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ তোমাকে স্মরণ করাইয়া দিতেছি যে, আমার হস্তার্পণ দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ-দান তোমাতে আছে, তাহা উদ্দীপিত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য আমি তোমাকে আবার এই কথা বলতে চাই-তোমার উপর আমার হাত রাখবার মধ্য দিয়ে ঈশ্বর তোমাকে যে বিশেষ দান দিয়েছেন তা আবার জাগিয়ে তোলো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আমি তোমাকে আবার এই কথা বলতে চাই- তোমার উপর আমার হাত রাখবার মধ্য দিয়ে আল্লাহ্ তোমাকে যে বিশেষ দান দিয়েছেন তা আবার জাগিয়ে তোলো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমি হস্তার্পণ করার ফলে তুমি ঈশ্বরের কাছে যে শক্তি লাভ করেছ সেই শক্তিকে আরও উদ্দীপিত করে তোল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই জন্য আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে, তোমার মধ্যে ঈশ্বরের দেওয়া বিশেষ দান রয়েছে৷ আমি যখন তোমার ওপর হস্তার্পন করেছিলাম তখন সেই দান ঈশ্বর তোমাকে দিয়েছিলেন৷ এখন আমি চাই যে সেই দান তুমি কাজে লাগাও এবং তাকে দিন দিন আরো বাড়তে দাও; যেমন করে সামান্য অগ্নি শিখা এক প্রলয় অগ্নি সৃষ্টি করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য তোমাকে স্মরণ করিয়ে দিই যে, তোমার উপরে আমার হাত রাখার জন্য ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমার মধ্যে আছে, তা জাগিয়ে তোলো।