2 Timothy 1:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমাদের প্রভুর সম্বন্ধে সাক্ষ্যের বিষয়ে এবং তাঁর বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হয়ো না, কিন্তু আল্লাহ্র শক্তি অনুসারে ইঞ্জিলের জন্য আমার সঙ্গে দুঃখভোগ স্বীকার কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য আমাদের প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে বা তাঁরই বন্দি আমার বিষয়ে বলতে লজ্জাবোধ কোরো না। বরং, ঈশ্বরের শক্তিতে আমার সঙ্গে সুসমাচারের জন্য কষ্টভোগ স্বীকার করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে, এবং তাঁহার বন্দি যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশভোগ স্বীকার কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই আমাদের প্রভু যীশুর কথা লোকদের কাছে বলতে লজ্জা পেও না৷ আমার বিষয়েও লজ্জা বোধ করো না৷ আমি তো প্রভুর জন্য কারাগারে আছি৷ কিন্তু সুসমাচারের জন্য তুমি আমার সঙ্গে দুঃখভোগ কর৷ ঐ কাজ করার জন্য শক্তি ঈশ্বরই আমাদের দেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে এবং তাঁর বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হয়ো না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সঙ্গে কষ্ট সহ্য কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে, এবং তাঁহার বন্দি যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশভোগ স্বীকার কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমাদের প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে লজ্জা বোধ কোরো না, আর তাঁর জন্য বন্দী যে আমি, আমাকে নিয়েও লজ্জা বোধ কোরো না। তার বদলে ঈশ্বর তোমাকে যে শক্তি দিয়েছেন সেই শক্তি অনুসারে তাঁর সুখবর প্রচারের জন্য আমার সংগে কষ্টভোগ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমাদের প্রভুর বিষয়ে সাক্ষ্য দিতে লজ্জা বোধ কোরো না, আর তাঁর জন্য বন্দী যে আমি, আমাকে নিয়েও লজ্জা বোধ কোরো না। তার বদলে আল্লাহ্ তোমাকে যে শক্তি দিয়েছেন সেই শক্তি অনুসারে তাঁর সুসংবাদ তবলিগের জন্য আমার সংগে কষ্টভোগ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং আমাদের প্রভুর বিষয় সাক্ষ্য দিতে লজ্জাবোধ করো না বা তাঁরই জন্য আমি যে কারাগারে আছি, একথা বলতেও লজ্জিত হয়ো না। কিন্তু আমার মত তুমিও সুসমাচার প্রচারের জন্য দুঃখ লাঞ্ছনা বরণ কর। ঈশ্বর তোমাকে শক্তি জোগাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমাদের প্রভু যীশুর কথা লোকদের কাছে বলতে লজ্জা পেও না৷ আমার বিষয়েও লজ্জা বোধ করো না৷ আমি তো প্রভুর জন্য কারাগারে আছি৷ কিন্তু সুসমাচারের জন্য তুমি আমার সঙ্গে দুঃখভোগ কর৷ ঐ কাজ করার জন্য শক্তি ঈশ্বরই আমাদের দেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমাদের প্রভুর সাক্ষ্যের বিষয়ে এবং তাঁর বন্দী যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হয়ো না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সঙ্গে কষ্ট সহ্য কর,