2 Timothy 2:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই জন্য আমি মনোনীতদের জন্য সমস্ত কিছুই সহ্য করি, যেন তারাও অনন্তকালীন মহিমার সঙ্গে মসীহ্ ঈসাতে স্থিত নাজাত লাভ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, মনোনীতদের জন্য আমি সবকিছুই সহ্য করি, যেন তারাও অনন্ত মহিমার সঙ্গে সেই মুক্তি অর্জন করতে পারে যার আধার খ্রীষ্ট যীশু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি, যেন তাহারাও খ্রীষ্ট যীশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই ধৈর্য্যের সঙ্গে ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করি, যাতে তারাও খ্রীষ্ট যীশুতে অনন্ত মহিমার সাথে য়ে পরিত্রাণ ও অনন্ত জীবন আছে তা লাভ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইজন্য আমি মনোনীতদের জন্য সব কিছু সহ্য করি, যেন তারাও খ্রীষ্ট যীশুতে যে পাপের ক্ষমা তা চিরকালের জন্য মহিমার সঙ্গে লাভ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ আমি মনোনীতদের নিমিত্ত সকলই সহ্য করি, যেন তাহারাও খ্রীষ্ট যীশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের সহিত প্রাপ্ত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই ঈশ্বর যাদের বেছে নিয়েছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করছি, যেন তারাও খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পায় এবং চিরকালের মহিমা লাভ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আল্লাহ্ যাদের বেছে নিয়েছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করছি, যেন তারাও মসীহ্ ঈসার মধ্য দিয়ে নাজাত পায় এবং চিরকালের মহিমা লাভ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই ঈশ্বরের মনোনীতদের জন্য আমি সব কিছুই সহ্য করি যেন তারাও যীশু খ্রীষ্টের আশ্রয়ে পরিত্রাণ লাভ করে শাশ্বত গৌরবের অধিকারী হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ধৈর্য্য্যের সঙ্গে ঈশ্বর যাদের মনোনীত করেছেন তাদের জন্য আমি সব কিছু সহ্য করি, যাতে তারাও খ্রীষ্ট যীশুতে অনন্ত মহিমার সাথে যে পরিত্রাণ ও অনন্ত জীবন আছে তা লাভ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমি মনোনীতদের জন্য সব কিছু সহ্য করি, যেন তারাও খ্রীষ্ট যীশুতে যে পাপের ক্ষমা তা চিরকালের জন্য মহিমার সঙ্গে লাভ করে।