2 Timothy 2:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব কথা সকলকে স্মরণ করিয়ে দাও, প্রভুর সাক্ষাতে তাদের সাবধান কর, যেন লোকেরা তর্ক-বিতর্ক এড়িয়ে চলে, কেননা তাতে কোন ফল হয় না, বরং যারা শোনে তাদের সর্বনাশ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ সমস্ত বিষয় তুমি তাদের সবসময় স্মরণ করিয়ে দাও। ঈশ্বরের সাক্ষাতে তাদের সতর্ক করে দাও যেন তারা তর্কবিতর্ক না করে। এর কোনও মূল্য নেই, তা শুধু শ্রোতাদের ধ্বংস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল কথা স্মরণ করাইয়া দেও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দেও, যেন লোকেরা বাগ্‌যুদ্ধ না করে, কেননা তাহাতে কোন ফল দর্শে না, যাহারা শুনে, তাহাদের নিপাত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি লোকদের এইসব কথা মনে করিয়ে দিও, ঈশ্বরের সামনে তাদের সতর্ক করে দাও য়েন লোকেরা বাক্য নিয়ে তর্ক বিতর্ক না করে, কারণ তাতে কোন লাভ হয় না, বরং যাঁরা শোনে তাদের সর্বনাশ হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সমস্ত কথা তাদের স্মরণ করিয়ে দাও, প্রভুর সামনে তাদের সাবধান কর, যেন লোকেরা তর্কবিতর্ক না করে, কারণ তাতে কোন লাভ নেই, বরং যারা শোনে তাদের ক্ষতি হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল কথা স্মরণ করাইয়া দেও, প্রভুর সাক্ষাতে দৃঢ় প্রমাণ দেও, যেন লোকেরা বাগ্‌যুদ্ধ না করে, কেননা তাহাতে কোন ফল দর্শে না, যাহারা শুনে, তাহাদের নিপাত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব কথা লোকদের মনে করিয়ে দিতে থাক। ঈশ্বরের সামনে তাদের সাবধান করে দাও যেন তারা বাজে কথা নিয়ে তর্কাতর্কি না করে। এর কোন দামই নেই, বরং যারা তা শোনে তাদের তা সর্বনাশ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব কথা লোকদের মনে করিয়ে দিতে থাক। আল্লাহ্‌র সামনে তাদের সাবধান করে দাও যেন তারা বাজে কথা নিয়ে তর্কাতর্কি না করে। এর কোন দামই নেই, বরং যারা তা শোনে তাদের তা সর্বনাশ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এসব বিষয়ে তুমি তাদের স্মরণ করিয়ে দাও। ঈশ্বরের নামে তাদের সাবধান করে দাও তারা যেন তর্কবিতর্ক না করে। এতে কার‍ও লাভ হবে না বরং শ্রোতারা বিভ্রান্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি লোকদের এইসব কথা মনে করিয়ে দিও: ঈশ্বরের সামনে তাদের সতর্ক করে দাও যেন লোকেরা বাক্য নিয়ে তর্ক বিতর্ক না করে, কারণ তাতে কোন লাভ হয় না, বরং যারা শোনে তাদের সর্বনাশ হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত কথা তাদের স্মরণ করিয়ে দাও, প্রভুর সামনে তাদের সাবধান কর, যেন লোকেরা তর্ক বিতর্ক না করে, কারণ তাতে কোন লাভ নেই, বরং যারা শোনে তাদের ক্ষতি হয়।