2 Timothy 2:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ভক্তিহীন অসার কথাবার্তা থেকে দূরে থাক; কেননা সেই সমস্ত কথাবার্তা লোকদেরকে ভক্তি লঙ্ঘনে বেশি অগ্রসর করে তোলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু, ঈশ্বরবিরোধী বাক্যালাপ এড়িয়ে চলো, কারণ যারা এগুলিতে জড়িয়ে পড়ে, তারা দিনে দিনে ভক্তিহীন হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ধর্ম্মবিরূপক নিঃসার শব্দাড়ম্বর হইতে পৃথক্‌ থাক; কেননা সেই প্রকার লোক ভক্তিলঙ্ঘনে অধিক অগ্রসর হইবে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু বাজে জাগতিক আলোচনা, যার মধ্যে ঈশ্বরের কোন প্রেরণা নেই তার থেকে দূরে থাকো৷ ঐ ধরণের কথাবার্তা মানুষকে ক্রমে ক্রমে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু মন্দ ও মূল্যহীন কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখো, কারণ এরকম লোকেরা ঈশ্বর ভক্তি থেকে দূরে সরে যাবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ধর্মবিরোধী নিঃসার শব্দাড়ম্বর হইতে পৃথক থাক; কেননা সেই প্রকার লোক ভক্তিলঙ্ঘনে অধিক অগ্রসর হইবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের প্রতি ভক্তিহীন ও বাজে কথাবার্তা থেকে দূরে থাক, কারণ এই রকম কথাবার্তার জন্য লোকদের মনে ঈশ্বরের প্রতি ভক্তির ভাব কমে যেতে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র প্রতি ভয়হীন ও বাজে কথাবার্তা থেকে দূরে থাক, কারণ এই রকম কথাবার্তার জন্য লোকদের মনে আল্লাহ্‌র প্রতি ভয়ের ভাব কমে যেতে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসার জাগতিক আলোচনা এড়িয়ে চলবে কারণ তা মানুষকে ক্রমাগত ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বাজে জাগতিক আলোচনা, যার মধ্যে ঈশ্বরের কোন প্রেরণা নেই তার থেকে দূরে থাকো৷ ঐ ধরণের কথাবার্তা মানুষকে ক্রমে ক্রমে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মন্দ ও মূল্যহীন কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখো, কারণ এরকম লোকেরা ঈশ্বর প্রতি অনেক বেশী ভক্তিহীন হয়ে পড়বে।