2 Timothy 2:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা সত্যের সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হয়েছে, বলছে, পুনরুত্থান ইতিমধ্যেই হয়ে গেছে এবং কারো কারো ঈমান উল্টে ফেলছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সত্য থেকে দূরে চলে গেছে। তারা এই কথা বলে কিছু লোকের বিশ্বাস নষ্ট করছে যে পুনরুত্থান ইতিমধ্যে হয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা সত্যের সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে, বলিতেছে, পুনরুত্থান হইয়া গিয়াছে, এবং কাহারও কাহারও বিশ্বাস উল্টাইয়া ফেলিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরা সত্য শিক্ষা থেকে সরে গেছে৷ তারা বলছে, মৃতদের পুনরুত্থান হয়ে গেছে৷ এই দুজন লোক কিছু কিছু লোকের বিশ্বাস নষ্ট করেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এরা সত্য থেকে দূরে সরে গেছে, এরা বলে, মৃতরা জীবিত হয়ে উঠেছে এবং কারও কারও বিশ্বাসে ক্ষতি করছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হুমিনায় ও ফিলীত তাহাদের মধ্যে; ইহারা সত্যের সম্বন্ধে লক্ষ্যভ্রষ্ট হইয়াছে, বলিতেছে, পুনরুত্থান হইয়া গিয়াছে, এবং কাহারও কাহারও বিশ্বাস উল্টাইয়া ফেলিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা ঈশ্বরের সত্য থেকে দূরে সরে গেছে। এরা বলে, বিশ্বাসীদের মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা আগেই হয়ে গেছে। এরা কারও কারও বিশ্বাসকে নষ্ট করে ফেলেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা আল্লাহ্‌র সত্য থেকে দূরে সরে গেছে। এরা বলে, ঈমানদারদের মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা আগেই হয়ে গেছে। এরা কারও কারও ঈমানকে নষ্ট করে ফেলেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হুমেনিয়াস ও ফিলিটাস এই করেই সত্যভ্রষ্ট হয়েছে। তারা বলে, আমাদের পুনরুত্থান হয়ে গেছে এবং এইভাবে তারা কিছু লোককে বিভ্রান্ত করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরা সত্য শিক্ষা থেকে সরে গেছে৷ তারা বলছে, মৃতদের পুনরুত্থান হয়ে গেছে৷ এই দুজন লোক কিছু কিছু লোকের বিশ্বাস নষ্ট করেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা সত্য থেকে দূরে সরে গেছে, এরা বলে, মৃতদের পুনরুত্থান হয়েছে এবং কারও কারও বিশ্বাসে ক্ষতি করছে।