2 Timothy 2:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও আল্লাহ্-স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রয়েছে, তার উপরে এই কথা সীলমোহর করা হয়েছে, “প্রভু জানেন, কারা তাঁর লোক” এবং “যে কেউ প্রভুকে ডাকে, সে অধার্মিকতা থেকে দূরে থাকুক।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও, ঈশ্বরের স্থাপিত বনিয়াদ দৃঢ় ও অটল হয়ে দাঁড়িয়ে আছে, তার উপর মোহরাঙ্কিত আছে এই বাক্য: “প্রভু জানেন কে কে তাঁর” এবং “প্রভুর নাম যে কেউ স্বীকার করে, দুষ্কর্ম থেকে সে দূরে থাকুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি ঈশ্বর-স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রহিয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে, “প্রভু জানেন, কে কে তাঁহার”; এবং “যে কেহ প্রভুর নাম করে, সে অধার্ম্মিকতা হইতে দূরে থাকুক।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর তাঁর মণ্ডলীর জন্য য়ে শক্ত ভিত স্থাপন করেছেন তা হেলানো যাবে না, সেই ভিতের ওপর এও লেখা আছে, ‘ঈশ্বর তাঁর মণ্ডলীর জন্য য়ে শক্ত ভিত স্থাপন করেছেন তা হেলানো যাবে না, সেই ভিতের ওপর এও লেখা আছে, ‘ঈশ্বর সেই সব লোকদের জানেন যাঁরা তাঁর’ এবং ‘য়ে কেউ নিজেকে ঈশ্বরের লোক বলে সে মন্দ কাজ হতে অবশ্যই দূরে থাকুক৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবুও ঈশ্বর যে দৃঢ় ভিত্তিমূল স্থাপন করেছেন তা স্থির আছে এবং তার উপরে এই কথা লেখা আছে, “প্রভু জানেন, কে কে তাঁর” এবং “যে কেউ প্রভুর নাম করে, সে মন্দ কাজ থেকে দূরে থাকুক।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি ঈশ্বর-স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রহিয়াছে, তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে, “প্রভু জানেন, কে কে তাঁহার”; এবং “যে কেহ প্রভুর নাম করে, সে অধার্মিকতা হইতে দূরে থাকুক।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবু ঈশ্বরের গাঁথা শক্ত ভিত্তি দাঁড়িয়েই আছে, আর তার উপর সীলমোহরের মত করে এই কথাগুলো লেখা আছে, “প্রভু জানেন, কারা তাঁর,” আর “যে কেউ খ্রীষ্টকে প্রভু বলে ডাকে সে সমস্ত পাপ থেকে দূরে যাক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবু আল্লাহ্র গাঁথা শক্ত ভিত্তি দাঁড়িয়েই আছে, আর তার উপর সীলমোহরের মত করে এই কথাগুলো লেখা আছে, “প্রভু জানেন, কারা তাঁর,” আর “যে কেউ মসীহ্কে প্রভু বলে ডাকে সে সমস্ত গুনাহ্ থেকে দূরে যাক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ঈশ্বর যা স্থাপন করেন তা অটল। তারই ভিত্তির উপর ক্ষোদিত আছে, ‘প্রভু জানেন কারা তাঁর আপনজন’ এবং ‘প্রভুর নাম যারা করে তারা যেন অন্যায় থেকে দূরে থাকে’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর মণ্ডলীর জন্য যে শক্ত ভিত স্থাপন করেছেন তা হেলানো যাবে না৷ সেই ভিতের ওপর এও লেখা আছে, “ঈশ্বর সেই সব লোকদের জানেন যারা তাঁর” এবং “যে কেউ নিজেকে ঈশ্বরের লোক বলে সে মন্দ কাজ হতে অবশ্যই দূরে থাকুক৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও ঈশ্বর যে দৃঢ় ভিত্তিমূল স্থাপন করেছেন তা স্থির আছে এবং তার উপরে এই কথা লেখা আছে, “প্রভু জানেন, কে কে তাঁর” এবং “যে কেউ প্রভুর নাম করে, সে অধার্মিকতা থেকে দূরে থাকুক।”