2 Timothy 2:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যদি কেউ নিজেকে ঐসব মন্দতা থেকে পাক-পবিত্র রাখে, তবে সে এমন পাত্রের মত যা সমাদরের, উৎসর্গীকৃত, মালিকের কাজের উপযোগী এবং সমস্ত সৎকর্মের জন্য প্রস্তুত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো মানুষ যদি নিজেকে ইতরতা থেকে মুক্ত রাখতে পারে, সে হবে মহৎ কাজে ব্যবহারের উপযুক্ত, পবিত্রীকৃত, মনিবের কাজের উপযোগী এবং যে কোনো সৎকর্মে ব্যবহারের জন্য প্রস্তুত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে শুচি করে, তবে সে সমাদরের পাত্র, পবিত্রীকৃত, কর্ত্তার কার্য্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সুতরাং যদি কেউ নিজেকে এইসব মন্দ বিষয় হতে পরিষ্কার করে তবে সে বিশেষ ব্যবহারের জন্য উপযুক্ত বাসনই হয়ে উঠবে, সেই ব্যক্তি পবিত্র হয়ে উঠবে আর তার কর্তা তাকে ব্যবহার করতে পারবে৷ সেই ব্যক্তি য়ে কোন সত্ কাজ করবার জন্য প্রস্তুত থাকবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব যদি কেউ নিজেকে এইসব থেকে পবিত্র করে, তবে সে মূল্যবান পাত্র, পবিত্র, মালিকের কাজের উপযোগী ও সমস্ত ভাল কাজের জন্য প্রস্তুত হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতত্রব যদি কেহ আপনাকে এই সকল হইতে শুচি করে, তবে সে সমাদরের পাত্র, পবিত্রীকৃত, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা এই সব নীচু কাজের বাসনের মত, তাদের থেকে সরে এসে যদি কেউ নিজেকে শুচি করে তবে সে এমন বাসনের মত হবে যা সম্মানের কাজে ব্যবহার করা হয়। পবিত্র উদ্দেশ্যে তাকে আলাদা করে রাখা হবে, সে প্রভুর কাজে লাগবে এবং সব রকম ভাল কাজ করবার জন্য সে প্রস্তুত থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা এই সব নীচু কাজের পাত্রের মত, তাদের থেকে সরে এসে যদি কেউ নিজেকে পাক-সাফ করে তবে সে এমন পাত্রের মত হবে যা সম্মানের কাজে ব্যবহার করা হয়। পবিত্র উদ্দেশ্যে তাকে আলাদা করে রাখা হবে, সে প্রভুর কাজে লাগবে এবং সব রকম ভাল কাজ করবার জন্য সে প্রস্তুত থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি নিজেকে কলঙ্কমুক্ত করতে পারে তাহলে সে হবে বিশেষ কাজের উপযুক্ত শুদ্ধ পাত্র। স্বয়ং বাড়ির কর্তার ব্যবহারের উপযোগী, যে কোন শুদ্ধ কাজে ব্যবহারের যোগ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যদি কেউ নিজেকে এইসব মন্দ বিষয় হতে পরিষ্কার করে তবে সে বিশেষ ব্যবহারের জন্য উপযুক্ত বাসনই হয়ে উঠবে; সেই ব্যক্তি পবিত্র হয়ে উঠবে আর তার কর্তা তাকে ব্যবহার করতে পারবে৷ সেই ব্যক্তি যে কোন সৎ কাজ করবার জন্য প্রস্তুত থাকবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যদি কেউ নিজেকে এই সব থেকে শুচি করে, তবে সে মূল্যবান পাত্র, পবিত্র, মালিকের কাজের উপযোগী ও সমস্ত ভাল কাজের জন্য প্রস্তুত হবে।