2 Timothy 2:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ থেকে পালিয়ে যাও; এবং যারা পবিত্র অন্তরে প্রভুকে ডাকে তাদের সঙ্গে ধার্মিকতা, ঈমান, মহব্বত ও শান্তির জন্য কঠোরভাবে চেষ্টা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যৌবনের সব কু-অভিলাষ থেকে পালিয়ে যাও এবং যারা শুদ্ধচিত্তে প্রভুকে ডাকে, তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তিলাভের অনুধাবন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন কর; এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুতে ডাকে, তাহাদের সহিত ধার্ম্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি য়ৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও এবং যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যাঁরা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকের সাথে বিশ্বাস, ভালবাসা ও শান্তির সাথে সঠিক জীবনযাপনের জন্য আগ্রহী হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তুমি যৌবনকালের মন্দ কামনা বাসনা থেকে পালাও এবং যারা পবিত্র হৃদয়ে প্রভুকে ডাকে, তাদের সঙ্গে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুসরণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন কর; এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুকে ডাকে, তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যৌবনের মন্দ কামনা-বাসনা থেকে তুমি পালাও এবং যাঁরা খাঁটি অন্তরে প্রভুকে ডাকে তাদের সংগে সৎ জীবন, বিশ্বাস, ভালবাসা ও শান্তির জন্য আগ্রহী হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যৌবনের খারাপ কামনা-বাসনা থেকে তুমি পালাও এবং যাঁরা খাঁটি দিলে প্রভুকে ডাকে তাদের সংগে সৎ জীবন, বিশ্বাস, মহব্বত ও শান্তির জন্য আগ্রহী হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং যৌবনের কামনা বাসনা পরিহার কর এবং শুদ্ধ চিত্তে যারা প্রভুকে ডাকে তাদের সঙ্গে ন্যায়নিষ্ঠতা, বিশ্বাস, প্রেম ও শান্তির দিকে লক্ষ্য স্থির কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও এবং যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যারা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকের সাথে বিশ্বাস, ভালবাসা ও শান্তির সাথে সঠিক জীবনযাপনের জন্য আগ্রহী হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তুমি যৌবনকালের মন্দ কামনা বাসনা থেকে পালাও এবং যারা শুদ্ধ হৃদয়ে প্রভুকে ডাকে, তাদের সঙ্গে ধার্ম্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুসরণ কর।