2 Timothy 2:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং কোমলভাবে বিরোধীদেরকে শাসন করা তার উচিত। হয় তো আল্লাহ্ তাদেরকে মন পরিবর্তনের সুযোগ দান করবেন যেন তারা সত্যের তত্ত্বজ্ঞান লাভ করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তার বিরোধিতা করে সে এই প্রত্যাশায় নম্রভাবে তাদের সুপরামর্শ দেবে, যেন ঈশ্বর সত্যের জ্ঞানের দিকে তাদের মন পরিবর্তন করেন এবং
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং মৃদু ভাবে বিরোধিগণকে শাসন করা তাহার উচিত; হয় ত ঈশ্বর তাহাদিগকে মনপরিবর্ত্তন দান করিবেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা তার বিরুদ্ধে কথা বলে বিনীতভাবেই তাদের ভুল দেখিয়ে দিতে হবে৷ হয়তো ঈশ্বর তাদের হৃদয়ের পরিবর্তন করবেন যাতে তারা সত্যকে গ্রহণ করতে পারে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং নম্র ভাবে যারা তাঁর বিরুদ্ধে যায় তাদের শাসন করা তার উচিত, হয়তো ঈশ্বর তাদের মন পরিবর্তন করবেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সহনশীল হওয়া, এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত; হয় ত ঈশ্বর তাহাদিগকে মনপরিবর্তন দান করিবেন, যেন তাঁহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাঁর বিরুদ্ধে দাঁড়ায় তাদের তাঁকে নম্রভাবে শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা যেন তিনি এই আশায় দেন যে, ঈশ্বর তাদের মন ফিরাবার সুযোগ দেবেন যাতে ঈশ্বরের সত্যকে তারা গভীর ভাবে বুঝতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাঁর বিরুদ্ধে দাঁড়ায় তাদের তাঁকে নম্রভাবে শিক্ষা দিতে হবে। সেই শিক্ষা যেন তিনি এই আশায় দেন যে, আল্লাহ্ তাদের তওবা করবার সুযোগ দেবেন যাতে আল্লাহ্র সত্যকে তারা গভীর ভাবে বুঝতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধীর এবং নম্রভাবে বিরোধীদের সংশোধন করবে সে। ঈশ্বর হয়তো তাদের অন্তরে পরিবর্তন আনতে পারেন এবং সত্যের উপলব্ধি দান করতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা তার বিরুদ্ধে কথা বলে বিনীতভাবেই তাদের ভুল দেখিয়ে দিতে হবে৷ হয়তো ঈশ্বর তাদের হৃদয়ের পরিবর্তন করবেন যাতে তারা সত্যকে গ্রহণ করতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং নম্র ভাবে যারা তাঁর বিরুদ্ধে যায় তাদের শাসন করা তার উচিত, হয়তো ঈশ্বর তাদের মন পরিবর্তন করবেন,