2 Timothy 2:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন ইবলিসের ফাঁদ থেকে পালিয়ে আসতে পারে, কারণ ইবলিস তার ইচ্ছা পালন করার জন্য তাদের বন্দী করে রেখেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যেন চেতনা ফিরে পেয়ে দিয়াবলের ফাঁদ থেকে নিষ্কৃতি লাভ করে যে তার ইচ্ছা পালনের জন্য তাদের বন্দি করে রেখেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়, এবং তাঁহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দিয়াবল ঐ লোকদের ফাঁদে ফেলেছে ও তার ইচ্ছা পালন করার জন্য দাসে পরিণত করেছে৷ কিন্তু এমন হতে পারে য়ে তারা চেতনা পেয়ে জেগে উঠতে ও বুঝতে পারবে য়ে শয়তান তাদের নিয়ে খেলছে আর দিয়াবলের ফাঁদ থেকে তারা নিজেদের মুক্ত করতে পারবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন তারা সত্যের জ্ঞান পায় এবং তাঁর ইচ্ছা পালনের জন্য প্রভুর দাসের মাধ্যমে শয়তানের ফাঁদ থেকে জীবনের জন্য পবিত্র হয় এবং চেতনা পেয়ে বাঁচে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ফলে তারা শয়তানের ফাঁদ থেকে পালিয়ে আসবে, কারণ শয়তান তার ইচ্ছা পালন করবার জন্য তাদের ধরেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ফলে তারা ইবলিসের ফাঁদ থেকে পালিয়ে আসবে, কারণ ইবলিস তার ইচ্ছা পালন করবার জন্য তাদের ধরেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শয়তান যাদের বশ করে রেখেছে তাদের চেতনা ফিরে এল তারা তার ফাঁদ থেকে এইভাবে মুক্তি লাভ করে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিয়াবল ঐ লোকদের ফাঁদে ফেলেছে ও তার ইচ্ছা পালন করার জন্য দাসে পরিণত করেছে৷ কিন্তু এমন হতে পারে যে তারা চেতনা পেয়ে জেগে উঠবে ও বুঝতে পারবে যে শয়তান তাদের নিয়ে খেলছে আর দিয়াবলের ফাঁদ থেকে তারা নিজেদের মুক্ত করতে পারবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তারা সত্যের জ্ঞান পায় এবং তাঁর ইচ্ছা পালনের জন্য প্রভুর দাসের মাধ্যমে শয়তানের ফাঁদ থেকে জীবনের জন্য পবিত্র হয় এবং চেতনা পেয়ে বাঁচে।