2 Timothy 2:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ যুদ্ধ করার সময়ে সাংসারিক ব্যাপারে নিজেকে জড়িত হতে দেয় না, যেন তাকে যে ব্যক্তি যোদ্ধা করে নিযুক্ত করেছে, তারই তুষ্টিকর হতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে সৈনিক সে সাংসারিক বিষয়ে নিজেকে জড়াতে চায় না, কিন্তু সে তার সেনানায়ককেই সন্তুষ্ট করতে চায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ যুদ্ধ করিবার সময়ে আপনাকে সাংসারিক ব্যাপাররূপ পাশে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে, তাহারই তুষ্টিকর হইতে পারে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সৈনিক, যুদ্ধ করার সময় তার সেনাপতিকে সন্তুষ্ট করবার কথা মনে রাখে, জনসাধারণের কাজ নিয়ে ব্যস্ত থাকে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেউ যুদ্ধ করার সময়ে নিজেকে সাংসারিক বিষয়ে নিজেকে জড়াতে দেয় না, যেন তাকে যে ব্যক্তি যোদ্ধা করে নিযুক্ত করেছে, তাঁকে খুশি করতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ যুদ্ধ করিবার সময়ে আপনাকে সাংসারিক ব্যাপাররূপ পাশে বদ্ধ হইতে দেয় না, যেন তাহাকে যে ব্যক্তি যোদ্ধা করিয়া নিযুক্ত করিয়াছে, তাহারই তুষ্টিকর হইতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধ করতে গিয়ে কেউ সংসারের মধ্যে নিজেকে জড়ায় না, যেন সৈন্য হিসাবে যিনি তাকে ভর্তি করেছেন তাঁকে সে সন্তুষ্ট করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধ করতে গিয়ে কেউ সংসারের মধ্যে নিজেকে জড়ায় না, যেন সৈন্য হিসাবে যিনি তাকে ভর্তি করেছেন তাঁকে সে সন্তুষ্ট করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি বিশ্বস্ত সৈনিক তার নিয়োগকর্তা সেনাপতিকে খুশি করতে চায়, সে অসামরিক কোন ব্যাপারে জড়িত থাকে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৈনিক, যুদ্ধ করার সময় তার সেনাপতিকে সন্তুষ্ট করবার কথা মনে রাখে, জনসাধারণের কাজ নিয়ে ব্যস্ত থাকে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ যুদ্ধ করার দিনের নিজেকে সাংসারিক জীবনে জড়াতে দেয় না, যেন তাকে যে ব্যক্তি যোদ্ধা করে নিযুক্ত করেছে, তাঁকে খুশি করতে পারে।