2 Timothy 2:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই ইঞ্জিল তবলিগের জন্যই দুঃখভোগ করছি, এমন কি, দুষ্কর্মকারীর মত আমাকে শিকলে বাঁধা হয়েছে; কিন্তু আল্লাহ্‌র কালাম তো শিকল দিয়ে বাঁধা হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরই জন্য, আমি অপরাধীর মতো শিকলে বন্দি হয়ে দুঃখযন্ত্রণা ভোগ করছি, কিন্তু ঈশ্বরের বাণী শিকলে বন্দি হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্ম্মকারীর ন্যায় বন্ধনদশা পর্য্যন্ত ক্লেশভোগ করিতেছি; কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সুসমাচার প্রচার করেছি বলে আমি কষ্টভোগ করছি, একজন অপরাধীর মত আমাকে শেকলে বেঁধে বন্দী করে রাখা হয়েছে৷ কিন্তু ঈশ্বরের বার্তাকে শেকল দিয়ে বাঁধা যায় না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই সুসমাচারের জন্য আমি অপরাধীদের মতো শিকলে বন্দী হয়ে কষ্ট সহ্য করছি, কিন্তু ঈশ্বরের বাক্য শিকলে বন্দী হয় নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সুসমাচার সম্বন্ধে আমি দুষ্কর্মকারীর ন্যায় বন্ধনদশা পর্যন্ত ক্লেশভোগ করিতেছি; কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এই সুখবর প্রচারের জন্যই আমি কষ্ট ভোগ করছি; এমন কি, অপরাধীর মত আমাকে বাঁধাও হয়েছে। কিন্তু ঈশ্বরের বাক্যকে তো বাঁধা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এই সুসংবাদ তবলিগের জন্যই আমি কষ্ট ভোগ করছি; এমন কি, অপরাধীর মত আমাকে বাঁধাও হয়েছে। কিন্তু আল্লাহ্‌র কালামকে তো বাঁধা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুসমাচারের এই কথা প্রচারের জন্যই আজ আমার এই দুঃখবরণ। এরই জন্য আমি দুষ্কৃতকারীর মত কারাগারে শৃঙ্খলিত। কিন্তু ঈশ্বরের বাণী কারারুদ্ধ হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুসমাচার প্রচার করেছি বলে আমি কষ্টভোগ করছি, একজন অপরাধীর মত আমাকে শেকলে বেঁধে বন্দী করে রাখা হয়েছে৷ কিন্তু ঈশ্বরের বার্তাকে শেকল দিয়ে বাঁধা যায় না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সুসমাচারের জন্য আমি অপরাধীদের মতো শিকলে বন্দী হয়ে কষ্ট সহ্য করছি, কিন্তু ঈশ্বরের বাক্য শিকলে বন্দী হয়নি।