2 Timothy 3:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, এণ্টিয়কে, ইকনিয়ে, লুস্ত্রায় আমার প্রতি যে সমস্ত নির্যাতন ও দুঃখভোগ ঘটেছে তাও তুমি লক্ষ্য করেছ; কত নির্যাতন আমি সহ্য করেছি! আর সেসব থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লাঞ্ছনা, দুঃখকষ্ট, সবকিছু জানো—যেসব ঘটনা আন্তিয়খ, ইকনিয় ও লুস্ত্রাতে আমার প্রতি ঘটেছিল এবং যেসব নির্যাতন আমি সহ্য করেছিলাম। তবুও প্রভু সে সমস্ত থেকে আমাকে উদ্ধার করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আন্তিয়খিয়াতে, ইকনিয়ে, লুস্ত্রায় আমার প্রতি কি কি ঘটিয়াছিল; কত তাড়না সহ্য করিয়াছি। আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার জীবনে নির্য়াতন ও কষ্টভোগের কথাও তুমি জান৷ আন্তিয়খিয়া, ইকনিয় ও লুস্ত্রায় যখন আমি গিয়েছিলাম, সে সব জায়গায় আমার কি অবস্থা হয়েছিল, কত কষ্টের মধ্যে আমাকে পড়তে হয়েছিল তা তুমি জান; কিন্তু সেই সময় দুঃখ কষ্ট থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নানাধরনের তাড়না ও দুঃখভোগের অনুসরণ করেছ; আন্তিয়খিয়াতে, ইকনিয়ে, লুস্ত্রায় আমার সঙ্গে কি কি ঘটেছিল; কত তাড়না সহ্য করেছি। আর সেই সব থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আন্তিয়খিয়াতে, ইকনিয়ে, লুস্ত্রায় আমার প্রতি কি কি ঘটিয়াছিল; কত তাড়না সহ্য করিয়াছি। আর সেই সমস্ত হইতে প্রভু আমাকে উদ্ধার করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আন্তিয়খিয়ায়, ইকনিয়ে ও লুস্ত্রাতে আমি যে সব অত্যাচার ও কষ্টভোগ করেছি সেই সব অত্যাচারের কথাও তুমি জান, কিন্তু প্রভু সেই সব থেকে আমাকে রক্ষা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া এণ্টিয়কে, কোনিয়ায় ও লুস্ত্রাতে আমি যে সব জুলুম ও কষ্টভোগ করেছি সেই সব অত্যাচারের কথাও তুমি জান, কিন্তু প্রভু সেই সব থেকে আমাকে রক্ষা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ্যাণ্টিয়কে, ইকনিয়ামে ও লুস্ত্রায় আমার উপর যে নির্যাতন হয়েছিল, তা তুমি দেখেছ। কিন্তু প্রভু আমাকে এসব থেকে বাঁচিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার জীবনে নির্যাতন ও কষ্টভোগের কথাও তুমি জান৷ আন্তিয়খিয়া, ইকনিয় ও লুস্ত্রায় যখন আমি গিয়েছিলাম, সে সব জায়গায় আমার কি অবস্থা হয়েছিল, কত কষ্টের মধ্যে আমাকে পড়তে হয়েছিল তা তুমি জান; কিন্তু সেই সময় দুঃখ কষ্ট থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নানা ধরনের তাড়না ও দুঃখভোগের অনুসরণ করেছ; আন্তিয়খিয়া, ইকনিয় এবং লুস্ত্রা শহরে আমার সঙ্গে কি কি ঘটেছিল; কত তাড়না সহ্য করেছি। আর সেই সব থেকে প্রভু আমাকে উদ্ধার করেছেন।