2 Timothy 3:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দুষ্ট লোকেরা ও প্রবঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মিয়ে ও নিজেরা ভ্রান্ত হয়ে কুপথ থেকে অধিকতর কুপথে অগ্রসর হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু একই সময়ে, দুষ্ট প্রকৃতির লোকেরা ও প্রতারকেরা, ক্রমাগত মন্দ থেকে নিকৃষ্টতার দিকে যাবে, তারা অন্যদের প্রতারণা করবে এবং নিজেরাও প্রতারিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা, পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া, উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু দুষ্ট লোকেদের এবং ঠগবাজদের ক্রমশঃই অধঃপতন ঘটবে৷ তারা পরকে ঠকাবে, নিজেরাও ঠকবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু দুষ্ট লোকেরা ও ভন্ডরা, পরের ভ্রান্তি তৈরী করে ও নিজেরা ভ্রান্ত হয়ে, দিন দিন খারাপ পথে এগিয়ে যাবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা, পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া, উত্তর উত্তর কুপথে অগ্রসর হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দুষ্ট লোকেরা ও ভণ্ডেরা দিন দিন আরও খারাপ হবে। তারা অন্যদের ভুল পথে নিয়ে যাবে আর নিজেরাও ভুল পথে চালিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দুষ্ট লোকেরা ও ভণ্ডেরা দিন দিন আরও খারাপ হবে। তারা অন্যদের ভুল পথে নিয়ে যাবে আর নিজেরাও ভুল পথে চালিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপরপক্ষে দুষ্ট প্রকৃতির লোক ও প্রতারকদের অবস্থা মন্দ থেকে আরও মন্দ হবে। তারা অন্যদের ভুল পথে নিয়ে যায়, নিজেরাও পথ হারায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দুষ্ট লোকদের এবং ঠগবাজদের ক্রমশঃই অধঃপতন ঘটবে৷ তারা পরকে ঠকাবে, নিজেরাও ঠকবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দুষ্ট লোকেরা ও ভণ্ডরা, পরের ভ্রান্তি তৈরী করে ও নিজেরা ভ্রান্ত হয়ে, দিন দিন খারাপ পথে এগিয়ে যাবে।