2 Timothy 3:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এছাড়া, তুমি শিশুকাল থেকে পাক-কিতাবগুলোর সঙ্গে পরিচিত; এই কিতাবগুলোই তোমাকে মসীহ্ ঈসা সম্বন্ধীয় ঈমান দ্বারা নাজাতের জন্য জ্ঞানবান করতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং ছোটোবেলা থেকে কীভাবে পবিত্র শাস্ত্র জেনেছ, তাও তুমি জানো। সে সবকিছু খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের জন্য তোমাকে বিজ্ঞ করে তুলতে সক্ষম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও জান, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্ করিতে পারে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাল্য়কাল থেকে পবিত্র শাস্ত্রের সঙ্গে তোমার পরিচয় হয়েছে৷ শাস্ত্রগুলিই তোমাকে সেই প্রজ্ঞা দেবে যা খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের পথে নিয়ে যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আরও জান, তুমি ছেলেবেলা থেকে পবিত্র বাক্য থেকে শিক্ষালাভ করেছ, সে সব খ্রীষ্ট যীশু সম্বন্ধে বিশ্বাসের মাধ্যমে পরিত্রানের জন্য জ্ঞান দিতে পারে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও জান, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সেই সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলেবেলা থেকে তুমি পবিত্র শাস্ত্র থেকে শিক্ষালাভ করেছ। আর এই পবিত্র শাস্ত্রই তোমাকে খ্রীষ্ট যীশুর উপর বিশ্বাসের মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পাবার জ্ঞান দিতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলেবেলা থেকে তুমি পাক-কিতাব থেকে শিক্ষালাভ করেছ। আর এই পাক-কিতাবই তোমাকে মসীহ্ ঈসার উপর ঈমানের মধ্য দিয়ে নাজাত পাবার জ্ঞান দিতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং কিভাবে ছোটবেলা থেকেই পবিত্র শাস্ত্র জেনেছ। এই শাস্ত্রজ্ঞান যীশু খ্রীষ্টে বিশ্বাসের মধ্য দিয়েই তোমাকে পরিত্রাণ লাভের পথ নির্দেশ করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাল্যকাল থেকে পবিত্র শাস্ত্রের সঙ্গে তোমার পরিচয় হয়েছে৷ শাস্ত্রগুলিই তোমাকে সেই প্রজ্ঞা দেবে যা খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণের পথে নিয়ে যায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরও জান, তুমি ছেলেবেলা থেকে পবিত্র বাক্য থেকে শিক্ষালাভ করেছ, সে সব পবিত্র শাস্ত্রে খ্রীষ্ট যীশু সম্বন্ধে বিশ্বাসের মাধ্যমে পরিত্রানের জন্য জ্ঞান দিতে পারে।