2 Timothy 3:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বে স্ফীত এবং আল্লাহ্‌প্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্বাসঘাতক, বেপরোয়া, আত্মাভিমানী, ঈশ্বরকে ভালোবাসার চেয়ে তারা ভোগ-বিলাসকেই বেশি ভালোবাসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রচণ্ড, সদ্‌বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ব্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শেষের দিনগুলিতে লোকেরা বিশ্বাসঘাতকতা করবে৷ বিবেচনা না করেই তারা হঠকারীর মতো কিছু করে বসবে৷ তারা আত্মগর্বে স্ফীত হবে৷ ঈশ্বরের চেয়ে বরং তারা ভোগবিলাসকেই ভালবাসবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রচন্ড সদবিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ব্বান্ধ, ঈশ্বরকে ভাল না বেসে বরং বিলাসপ্রিয় হবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বিশ্বাসঘাতক, হঠকারী ও অহংকারে পূর্ণ হবে। ঈশ্বরকে ভাল না বেসে তারা জাগতিক সুখকে ভালবাসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বেঈমান, অন্যায়কারী ও অহংকারে পূর্ণ হবে। আল্লাহ্‌কে ভাল না বেসে তারা জাগতিক সুখকে ভালবাসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা হবে বিশ্বাসঘাতক, বেপরোয়া, গর্বান্ধ। ঈশ্বরের চেয়ে তারা ভোগবিলাসকেই ভালবাসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেষের দিনগুলিতে লোকেরা বিশ্বাসঘাতকতা করবে৷ বিবেচনা না করেই তারা হঠকারীর মতো কিছু করে বসবে৷ তারা আত্মগর্বে স্ফীত হবে৷ ঈশ্বরের চেয়ে বরং তারা ভোগবিলাসকেই ভালবাসবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রচন্ড সদবিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্ব্বান্ধ, ঈশ্বরকে প্রেম না করে বরং বিলাস প্রিয় হবে;