2 Timothy 3:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকেরা ভক্তির অবয়ব-ধারী হবে, কিন্তু তার শক্তিকে অস্বীকার করবে; তুমি এরকম লোকদের কাছ থেকে দূরে থেকো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ভক্তির ছদ্মবেশ ধারণ করবে, কিন্তু তাঁর পরাক্রমকে তারা অস্বীকার করবে। তুমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারকারী হইবে; তুমি এরূপ লোকদের হইতে সরিয়া যাও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা ধর্মের ঠাট বজায় রাখবে, কিন্তু ঈশ্বরের শক্তি প্রত্যাখ্যান করবে৷ তীমথিয়, এমন লোকদের সংস্পর্শ এড়িয়ে চল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
লোকে ভক্তির মুখোশধারী, কিন্তু তার শক্তি অস্বীকারকারী হবে; তুমি এইরকম লোকদের কাছ থেকে সরে যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারকারী হইবে; তুমি এইরূপ লোকদের হইতে সরিয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাইরের চেহারা দেখলে মনে হবে যেন ঈশ্বরকে তারা কত না ভক্তি করে, কিন্তু আসলে ঈশ্বরভক্তির শক্তিকেই তারা অস্বীকার করে। এই রকম লোকদের কাছ থেকে দূরে থেকো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাইরের চেহারা দেখলে মনে হবে যেন আল্লাহ্কে তারা কত না ভয় করে, কিন্তু আসলে আল্লাহ্-ভয়ের শক্তিকেই তারা অস্বীকার করে। এই রকম লোকদের কাছ থেকে দূরে থেকো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান তারা আঁকড়ে থাকবে কিন্তু তার অন্তর্নিহিত প্রভাবকে তারা অস্বীকার করবে। এই ধরণের লোকদেরর সংস্পর্শ তোমরা এড়িয়ে চলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ধর্মের ঠাট বজায় রাখবে, কিন্তু ঈশ্বরের শক্তি প্রত্যাখ্যান করবে৷ তীমথিয়, এমন লোকদের সংস্পর্শ এড়িয়ে চল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকে ভক্তির মুখোশধারী, কিন্তু তার শক্তি অস্বীকারকারী হবে; তুমি এই রকম লোকদের কাছ থেকে সরে যাও।