2 Timothy 3:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এদেরই মধ্যে এমন লোক আছে, যারা ছলনাপূর্বক বাড়িতে বাড়িতে প্রবেশ করে গুনাহে ভারাক্রান্ত ও নানা রকম অভিলাষে চালিত স্ত্রীলোকদের বন্দী করে ফেলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কৌশলে ঘরে ঘরে প্রবেশ করে পাপ-ভারাক্রান্ত ও সমস্ত রকমের দুষ্প্রবৃত্তির দ্বারা চালিত, দুর্বলচিত্ত স্ত্রীলোকদের উপরে আধিপত্য বিস্তার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাদেরই মধ্যে এমন লোক আছে, যাহারা ছলপূর্ব্বক গৃহে গৃহে প্রবেশ করিয়া পাপে ভারাক্রান্ত ও নানাবিধ অভিলাষে চালিতা যে স্ত্রীলোকেরা সতত শিক্ষা করে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এদের মধ্যে এমন লোক আছে, যাঁরা চালাকি করে লোকের বাড়ি বাড়ি যায় এবং সেখানে তারা এমনসব নির্বোধ স্ত্রীলোকদের উপর প্রভুত্ব করে যাঁরা পাপের দোষে পূর্ণ এবং সব রকমের ইচ্ছা দ্বারা চালিত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এদের মধ্যে এমন লোক আছে, যারা ঘরে ঢুকে দুর্বলমনা স্ত্রীলোকদের বিপথে পরিচালিত করে তারা সবসময় নতুন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাদেরই মধ্যে এমন লোক আছে, যাহারা ছলপূর্বক গৃহে গৃহে প্রবেশ করিয়া পাপে ভারাক্রান্ত ও নানাবিধ অভিলাষে চালিত যে স্ত্রীলোকেরা সতত শিক্ষা করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই রকম লোকদের মধ্যে কেউ কেউ ঘরে ঘরে ঢুকে দুর্বল-মনা স্ত্রীলোকদের বিপথে নিয়ে যায়। এই স্ত্রীলোকদের উপর পাপ বোঝাই করা আছে; তারা নানা কামনা-বাসনার দ্বারা পরিচালিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই রকম লোকদের মধ্যে কেউ কেউ ঘরে ঘরে ঢুকে দুর্বল-মনা স্ত্রীলোকদের বিপথে নিয়ে যায়। এই স্ত্রীলোকদের উপর গুনাহ্‌ বোঝাই করা আছে; তারা নানা কামনা-বাসনার দ্বারা পরিচালিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের মধ্যে কেউ কেউ অন্দরমহলে ঢুকে পড়ে এবং দুর্বল প্রকৃতির মেয়েদের করায়ত্ত করে। এইসব মেয়েদের মন দুর্বল, অতীতের পাপভারে ভারাক্রান্ত এবং নানা কামনা বাসনার অধীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদের মধ্যে এমন লোক আছে, যারা চালাকি করে লোকের বাড়ি বাড়ি যায় এবং সেখানে তারা এমনসব নির্বোধ স্ত্রীলোকদের উপর প্রভুত্ব করে যারা পাপের দোষে পূর্ণ এবং সব রকমের ইচ্ছা দ্বারা চালিত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদের মধ্যে এমন লোক আছে, যারা ঘরে ঢুকে পাপী মনের স্ত্রীলোকদের বিপথে পরিচালিত করে তারা সবদিন নতুন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে,