2 Timothy 3:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যান্নি ও যাম্ব্রি যেমন মূসার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তেমনি এরা সত্যের বিরুদ্ধে দাঁড়ায়। এই লোকদের বিবেক নষ্ট হয়ে গেছে এবং তারা তাদের ঈমানের প্রমাণ দিতে অপারগ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যান্নি এবং যাম্ব্রি যেমন মোশির বিরুদ্ধতা করেছিল, তারাও তেমনই সত্যের প্রতিরোধ করে। তাদের মন দূষিত, যাদের বিশ্বাস সম্বন্ধে যতদূর বলা যেতে পারে, তারা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যান্নি ও যাম্ব্রি যেমন মোশির প্রতিরোধ করিয়াছিল, তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে, এই লোকেরা নষ্টবিবেক, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যাম্নি ও যাম্বির কথা মনে কর, তারা মোশির বিরোধিতা করেছিল৷ সেইভাবে এই লোকেরাও সত্যের বিরুদ্ধে দাঁড়ায়, এদের মন জঘন্য এবং এরা প্রকৃত বিশ্বাসের অনুসারী হতে পারে নি;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যান্নি ও যাম্ব্রি যেমন মোশির প্রতিরোধ করেছিল, সেইরকম ভাক্ত শিক্ষকেরা সত্যের প্রতিরোধ করছে, এই লোকেরা মনের দিক থেকে দুর্নীতিগ্রস্ত এবং বিশ্বাস সম্বন্ধে অবিশ্বস্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যান্নি ও যাম্ব্রি যেমন মোশির প্রতিরোধ করিয়াছিল, তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে। এই লোকেরা নষ্টবিবেক, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেভাবে যান্নি ও যাম্ব্রি মোশির বিরুদ্ধে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে এই লোকেরাও সেই সত্যের বিরুদ্ধে দাঁড়ায়। এদের মন জঘন্য এবং খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাসের কোন প্রমাণ তাঁদের মধ্যে পাওয়া যায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেভাবে যান্নি ও যাম্ব্রি মূসা নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে এই লোকেরাও সেই সত্যের বিরুদ্ধে দাঁড়ায়। এদের মন জঘন্য এবং ঈসায়ী ঈমানের কোন প্রমাণ তাদের মধ্যে পাওয়া যায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জানেস ও জাম্ব্রেস যেভাবে মোশির বিরোধিতা করেছিল, এইসব লোকেরা ঠিক সেইভাবে সত্যের বিরোধিতা করে। এদের বোধশক্তি নিষ্ক্রিয় এবং বিন্দুমাত্র ধর্মবিশ্বাস এদের নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যাম্নি ও যাম্বির কথা মনে কর, তারা মোশির বিরোধিতা করেছিল৷ সেইভাবে এই লোকেরাও সত্যের বিরুদ্ধে দাঁড়ায়৷ এদের মন জঘন্য এবং এরা প্রকৃত বিশ্বাসের অনুসারী হতে পারে নি;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যান্নি ও যাম্ব্রি যেমন মোশির প্রতিরোধ করেছিল, সেই রকম ভাক্ত শিক্ষকেরা সত্যের প্রতিরোধ করছে, এই লোকেরা মনের দিক থেকে দুর্নীতিগ্রস্ত এবং বিশ্বাস সম্বন্ধে অবিশ্বস্ত।