2 Timothy 4:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আল্লাহ্‌র সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন সেই মসীহ্‌ ঈসার সাক্ষাতে, তাঁর ফিরে আসা ও তাঁর রাজ্যের দোহাই দিয়ে তোমাকে এই দৃঢ় হুকুম দিচ্ছি—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে এবং তাঁর আগমন ও তাঁর রাজ্যের প্রেক্ষিতে আমি তোমাকে এই দায়িত্ব অর্পণ করছি:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ঈশ্বরের সাক্ষাতে, এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে, তাঁহার প্রকাশপ্রাপ্তি ও তাঁহার রাজ্যের দোহাই দিয়া, তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরকে ও যীশু খ্রীষ্টকে সামনে রেখে আমি তোমাকে এক আদেশ দিচ্ছি৷ খ্রীষ্ট যীশু, যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, তাঁর এক রাজ্য আছে আর তিনি আবার ফিরে আসছেন, তাই আমি তোমাকে এই আদেশ দিচ্ছি;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি ঈশ্বরের সামনে, এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, সেই খ্রীষ্ট যীশুর সামনে, তাঁর প্রকাশের ও তাঁর রাজ্যের দোহাই দিয়ে, তোমাকে এই দৃঢ় আদেশ দিচ্ছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ঈশ্বরের সাক্ষাতে, এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন, সেই খ্রীষ্ট যীশুর সাক্ষাতে, তাঁহার প্রকাশপ্রাপ্তি ও তাঁহার রাজ্যের দোহাই দিয়া, তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টের ফিরে আসা ও তাঁর রাজ্যের বিষয় মনে রেখে ঈশ্বরের সামনে এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন সেই খ্রীষ্ট যীশুর সামনে আমি তোমাকে এই আদেশ দিচ্ছি-
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের ফিরে আসা ও তাঁর রাজ্যের বিষয় মনে রেখে আল্লাহ্‌র সামনে এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন সেই মসীহ্‌ ঈসার সামনে আমি তোমাকে এই হুকুম দিচ্ছি-
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর এবং যিনি জীবিত ও মৃতদের ভাবী বিচারক সেই যীশু খ্রীষ্টের উপস্থিতিতে তাঁরই আবির্ভাব ও তাঁরর আসন্ন রাজত্বের কথা স্মরণে রেখে তোমার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরকে ও যীশু খ্রীষ্টকে সামনে রেখে আমি তোমাকে এক আদেশ দিচ্ছি৷ খ্রীষ্ট যীশু, যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, তাঁর এক রাজ্য আছে আর তিনি আবার ফিরে আসছেন, তাই আমি তোমাকে এই আদেশ দিচ্ছি;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ঈশ্বরের সামনে এবং যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন, সেই খ্রীষ্ট যীশুর সামনে, তাঁর প্রকাশের ও তাঁর রাজ্যের দোহাই দিয়ে, তোমাকে এই দৃঢ় আদেশ দিচ্ছি;